Trending Now

প্রধান উপদেষ্টার সময় ধরে ভোটের প্রস্তুতি চলছে: ইসি সচিব

Date:

সংলাপ ডেস্ক

ইসি সচিব আখতার আহমেদ বলেছেন, প্রধান উপদেষ্টা ২০২৫ সালের শেষ থেকে ২০২৬ সালের মাঝামাঝি সময়ের মধ্যে নির্বাচনের যে সম্ভাব্য সময়ের কথা বলেছেন, সে অনুযায়ী প্রস্তুতিমূলক কাজ এগিয়ে নিচ্ছেন তারা।

ইউএনডিপির আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার এবং অন্য নির্বাচন কমিশনারদের সঙ্গে সাক্ষাৎ করেন। পাশাপাশি নির্বাচন কমিশন সচিবের সঙ্গে কারিগরি সহায়তার বিষয়ে বৈঠক করেন তারা।

ওই বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইসি সচিব বলেন, “ইউএনডিপির সহযোগিতাটা হচ্ছে কারিগরি। হার্ডওয়্যার, সফটওয়্যার, প্রশিক্ষণগত সহযোগিতার পাশাপাশি পরষ্পর অভিজ্ঞতা বিনিময়, সক্ষমতা তৈরির বিষয়, যোগোযোগ উন্নয়নের বিষয় থাকবে।”

পরে নির্বাচনের সময়সূচি নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আখতার আহমেদ বলেন, বিষয়টি নিয়ে ইসি ‘আনুষ্ঠানিকভাবে অবগত নয়’।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আমরা বারবার করে বলছি যে, নির্বাচিত সরকারের কোনো বিকল্প নাই। এটা গণতন্ত্রের জন্য সবচেয়ে ইম্পোর্টেন্ট বিষয়। আমরা মনে করি যে, এই বছরের মাঝামাঝি সময়ে অর্থাৎ জুলাই-অগাস্টের মধ্যেই নির্বাচন সম্ভব।”

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ইসি সচিব আখতার আহমেদ বলেন, “এ ব্যাপারে আমার মতামত দেওয়ার সুযোগ নেই। কারণ, বিষয়গুলো আমি জানি না। আমাদের প্রস্তুতিটা হচ্ছে প্রধান উপদেষ্টা মহোদয় যে উইন্ডো দিয়েছেন, সে উইন্ডো নিয়ে আমরা কাজ করছি।”

গত ১৬ ডিসেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছিলেন, অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে যদি নির্বাচন সম্পন্ন করতে হয় তাহলে ২০২৫ সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়ত সম্ভব হবে।

“আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি তাহলে অন্তত আরও ছয় মাস অতিরিক্ত সময় লাগতে পারে। মোটা দাগে বলা যায়, ২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়।”

সবশেষ রোববার কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের বলেছিলেন, “আমাদের সামগ্রিক ফোকাস জাতীয় নির্বাচন। কমিশন জাতীয় নির্বাচনের দিকে এগোচ্ছে। জাতীয় নির্বাচনের প্রস্তুতি থাকলে অপরাপর সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে যাবে। …এমন কোনো ইভেন্ট আসা ঠিক হবে না যেটা জাতীয় নির্বাচন নির্বাচনকে ব্যাহত করে।”

মঙ্গলবার এ প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, “নির্বাচন কমিশন বলেছে যে, ‘নির্বাচন করার জন্য আমরা রেডি’ এবং তারা জাতীয় সংসদ নির্বাচন করার জন্য তৈরি আছে। তারা পরিষ্কার করে বলে দিয়েছে যে, দুইটা নির্বাচন এক সাথে সম্ভব না। সুতরাং এটা জাতির স্বার্থে প্রয়োজন এই নির্বাচনটা (সংসদ নির্বাচন)।”

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাষ্য, “ভোটার লিস্ট হালনাগাদে বেশি দিন লাগার কথা নয়, এক মাসের মধ্যেই আপনার যদি কেউ হালনাগাদ করতে চায়- সেটা করতে পারবে। এরপরে প্রিজাইডিং অফিসার নিয়োগসহ বিভিন্ন কাজ এক-দুই মাসের বেশি সময় লাগার কথা নয়। সবই তো তৈরি।”

ইউএনডিপির আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবের সঙ্গে কারিগরি সহায়তার বিষয়ে বৈঠক ।

মঙ্গলবার নির্বাচন ভবনে ইউএনপি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন নির্বাচন কমিশন সচিব।

পরে সার্বিক বিষয় নিয়ে তিনি সাংবাদিকদের বলেন, “আমরা ইউএনডিপির কাছে ইলেকশন প্রসেসের বিষয়ে সহযোগিতা চেয়েছি। সে সহযোগিতা প্রাতিষ্ঠানিক, কমিউনিকেশন রিলেটেড, হার্ডওয়্যার, সফটওয়্যার ইত্যাদি বিষয়ে। এ জিনিসটা পর্যালোচনা করার জন্য এসেছেন প্রতিনিধিরা।”

তিনি বলেন, ইসি কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পাশাপাশি আরও অংশীজনের সঙ্গে কথা বলে ১০ দিনের মধ্যে প্রস্তাব নিয়ে আবার বৈঠক হবে।

“আজ ছিল মূলত সৌজন্য সাক্ষাৎকার। প্রথম বৈঠকে কাজের পরিধি ঠিক করে নেওয়া। পরবর্তীতে আরও যোগাযোগ হবে।…বাড়ি বাড়ি ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হচ্ছে। তথ্য সংগ্রহের পর জেনারালাইজেশনের জন্য কম্পিউটারের হার্ডওয়অ্যার, স্ক্যানার, প্রিন্টার এর স্বল্পতা আছে। সহায়তা করার জন্য বলা হয়েছে।”

সার্বিক প্রস্তুতির বিষয়ে ইসি সচিব বলেন, “ধারাবাহিকভাবে কমিশন থেকে বলা হচ্ছে। মাননীয় সিইসি ও অন্যান্য কমিশনাররা বলেছেন যে, আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় উইন্ডো দিয়েছেন, আমরা সে ইউন্ডো নিয়ে কাজ করছি।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...