Trending Now

প্রতিবন্ধী নারীকে ধর্ষণের পর হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

Date:

নিজস্ব প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের পর হত্যা মামলায় রোকমান হোসেনে টোনাকে (৩৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে আসামির উপস্থিততে মনিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম তানিয়া কামাল এই রায় ঘোষণা করেন। রোকমান হোসেন টোনা মানিকগঞ্জের সিংগাইরের বড় কালিয়াকৈর এলাকার আমোদ আলীর ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এ একে এম নূরুল হুদা রুবেল বলেন, ২০১৯ সালের ৫ ডিসেম্বর রাতে মানিকগঞ্জের সিংগাইরের গোলাইডাঙ্গা বাস্তা গ্রামে সাজাপ্রাপ্ত আসামি রোকমান ঘরে ঢুকে ৪৫ বছরের বুদ্ধি প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের পর বটি দিয়ে গলাকেটে হত্যা করে পালিয়ে যায়। মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখে পরিবারে সদস্যরা চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং ধাওয়া করে রোকমান হোসেন টোনাকে ধরে পুলিশের কাছে তুলে দেয়। ঘটনার পরের দিন ৬ ডিসেম্বর নিহতের টোনাকে আসামিকে করে সিংগাইর থানায় মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা সিংগাইর থানার ইন্সপেক্টর আব্দুস সাত্তার আসামিকে অভিযুক্ত করে ২০২০ সালের ১৮ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করেন। উভয়পক্ষের আইনজীবীর যুক্তিতর্ক শেষে ১৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আসামির উপস্থিতিতে আদালত মৃত্যুদণ্ড ঘোষণা করেন। তবে রায়ের বিষয়ে আসামি পক্ষের আইনজীবী মো. শাহিনুর ইসলামের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। সূত্র:সমকাল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...