Trending Now

পূবালী ব্যাংকের কক্সবাজার শাখায় ইসলামী ব্যাংকিং উইন্ডো উদ্বোধন

Date:

সংলাপ ডেস্ক : আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় নিয়ে অনলাইন ব্যাংকিং সুবিধাসহ পূবালী ব্যাংক পিএলসির কক্সবাজার শাখার আওতাধীন ইসলামী ব্যাংকিং উইন্ডোর উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইসলামী ব্যাংকিং উইন্ডোর উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ইসলামিক ব্যাংকিং উইং এর প্রধান ও মহাব্যবস্থাপক দেওয়ান জামিল মাসুদ, কক্সবাজার চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি এর প্রেসিডেন্ট আবু মোর্শেদ চৌধুরী (খোকা) ও কক্সবাজার উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির প্রেসিডেন্ট জাহানারা ইসলাম।

সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রিন্সিপাল অফিস প্রধান ও মহাব্যবস্থাপক মোহাম্মদ আব্দুর রহিম। এ সময় চট্টগ্রাম দক্ষিণ অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ আলতাব হোসেনসহ কক্সবাজারের বিশিষ্ট ব্যক্তি, গ্রাহক এবং শুভানুধ্যায়ী ও অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...