Trending Now

পুঁজিবাজারে মূলধন কমেছে ২ হাজার ৪৭০ কোটি টাকা

Date:

সংলাপ ডেস্ক : দেশের পুঁজিবাজারে বিদায়ী সপ্তাহে (২৫ থেকে ২৯ ফেব্রুয়ারি) সূচকে মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন হয়েছে। এ সময়ে সূচকের সঙ্গে লেনদেনের পরিমাণ কমেছে। পাশাপাশি বিদায়ী সপ্তাহে উভয় স্টক এক্সচেঞ্জে বাজার মূলধন কমেছে ২ হাজার ৪৭০ কোটি ১৫ লাখ টাকা বেশি।

শনিবার (২ মার্চ) সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৩ হাজার ৩৭০ কোটি ১৪ লাখ ৭০ হাজার টাকা। আর বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ৫০৮ কোটি ৩৮ লাখ ৬০ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১৩৮ কোটি ২৩ লাখ ৯০ হাজার।

বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন ছিল ৭ লাখ ৬২ হাজার ১৪ কোটি ৭৪ লাখ ৫৬ হাজার ৮০১ টাকা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৬০ হাজার ৭২৩ কোটি ৪৮ লাখ ৩৫ হাজার ৪ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন ১ হাজার ২৯১ কোটি ২৬ লাখ ২১ হাজার ৭৩৭ টাকা কমেছে।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৯.৪২ পয়েন্ট বা ০.০৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬২৫৪ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ০.৭০ পয়েন্ট বা ০.৩১ শতাংশ কমে ১ হাজার ৩৫৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১২.৭৮ পয়েন্ট বা ০.৬০ শতাংশ কমে ২ হাজার ১২৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৪১০টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৩৬টির, কমেছে ২৩২টির, অপরিবর্তিত রয়েছে ৩১ টির এবং লেনদেন হয়নি ১১টির।

অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন হয়েছে ৬৭ কোটি ৩৫ লাখ ৯৪ হাজার ৮২৫ টাকা। আর বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৭৩ কোটি ৮৪ লাখ ৬৪ হাজার ৬ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৬ কোটি ৪৮ লাখ ৬৯ হাজার ১৮১ টাকা।

বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবসে সিএসইর বাজার মূলধন ছিল ৭ লাখ ৫৪ হাজার ১৮০ কোটি ২৬ লাখ ১০ টাকা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৫৩ হাজার ১ কোটি ৩৬ লাখ ৬০ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন ১ হাজার ১৭৮ কোটি ৮৯ লাখ ৫০ হাজার টাকা কমেছে।

সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭৬ পয়েন্ট বা ০.৪২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৯২৮ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ০.৩৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১০ হাজার ৭৪৪ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ০.৫১ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৪৬ পয়েন্টে এবং সিএসআই সূচক ০.২৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৪৮ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে সিএসইতে মোট ৩৩৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১২৬টির, কমেছে ১৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির শেয়ার ও ইউনিট দর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...