Trending Now

পাকিস্তানের বিমান বাহিনীর ঘাঁটিতে হামলা, ৩ বিমান ক্ষতিগ্রস্ত

Date:

সংলাপ ডেস্ক : পাকিস্তানের মিয়ানওয়ালিতে বিমান বাহিনীর প্রশিক্ষণ ঘাঁটিতে শনিবার সকালে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। ৬ জন জঙ্গি ভারী অস্ত্র নিয়ে বিমান ঘাটিতে এই হামলা চালিয়েছে। িদেশটির সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ বিভাগে জানিয়েছে, ৪ নভেম্বর দিনের প্রথম প্রহরে পাকিস্তান বিমান বাহিনীর মিয়ানওয়ালি প্রশিক্ষণ ঘাটিতে একটি জঙ্গি হামলা প্রতিরোধ করা হয়েছে। ঘাটিতে প্রবেশ করার আগেই তিন জঙ্গি নিহত হয়েছে। বাকি তিনজনকে কোণঠাসা করা হয়েছে। 

জানা গেছে, জঙ্গিরা মিয়ানওয়ালি বিমান ঘাঁটির দেওয়াল টপকাতে মই ব্যবহার করে এবং ভেতরে ঢুকে হামলা চালায়। তারা সেখানে বেশ কয়েকটি বোমা বিস্ফোরণও ঘটায়।

সেনাবাহিনী জানিয়েছে, জঙ্গি হামলায় তিনটি গ্রাউন্ডেড বিমান এবং একটি জ্বালানি ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে। এলাকাটি সম্পূর্ণরূপে খালি করতে চিরুনি অভিযান চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

সংলাপ রিপোর্ট চলমান শ্রমিক অসন্তোষ মোকাবিলা ও শিল্পাঞ্চলের সার্বিক...

শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

​বিশেষ প্রতিনিধি চলমান শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক...

কাপাশিয়া দাখিল মাদ্রাসায় ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত

নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনার পূর্বধলা উপজেলার কাপাশিয়া দাখিল মাদ্রাসায় যথাযোগ্য মর্যাদায়...

সিধলা ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

আনোয়ার হোসেন শাহীনঃ ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে...