Trending Now

পাকিস্তানের বিপক্ষে ৮১ রানে অলআউট বাংলাদেশ

Date:

ক্রিড়া প্রতিবেদক : টস জিতে ব্যাটিং নেয়াটাই যেন হিতে বিপরীত হয়ে দাঁড়ালো। নিগার সুলতানা জ্যোতিরা পাকিস্তানি বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি। টেনেটুনে পার করতে পারেনি ১০০ রানও। তার আগেই পাকিস্তানি বোলারদের তোপে গুটিয়ে গেছে বাংলাদেশের ইনিংস।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার (৪ নভেম্বর) টস জিতে ব্যাটিং করতে নেমে ৩১.৫ ওভারে মাত্র ৮১ রানে অলআউট হয় বাংলাদেশ। 

ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের শুরুটা হয় ধীরগতির। অষ্টম ওভারে মাত্র ১৪ রান তুলতেই প্রথম উইকেট হারায় স্বাগতিক শিবির। এরপর শুরু হয় আসা যাওয়ার মিছিল।এই মিছিল থামে ১০০ রানের আগেই কোনো ব্যাটার দায়িত্ব নিয়ে জুটি গড়তে পারেননি।

সর্বোচ্চ ১৮ রান আসে ফাহিমা খাতুনের ব্যাট থেকে। রিতু মণি ১৪ ও অধিনায়ক জ্যোতি করেন ১৩ রান। আর কোনো ব্যাটার দুই অংকের মুখ দেখেননি। একমাত্র ব্যাটার হিসেবে শুন্য রানে ফেরেন তিনে নামা সোবহানা মোস্তারি। 

পাকিস্তানের হয়ে স্পিনার সাদিয়া ইকবাল ৯ ওভারে মাত্র ১৩ রান দিয়ে নেন ৪ উইকেট। ৩টি করে উইকেট নেন উম্মে হানি ও নিদা দার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

সংলাপ রিপোর্ট দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা...

ডিএমপির শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন আজহারুল ইসলাম

​দৈনিক সংলাপ প্রতিনিধি:​ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা...

সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে কুমিল্লা, ফেনী ও আখাউড়া সীমান্ত পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক

​সংলাপ রিপোর্ট: ​সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ, সুরক্ষা ব্যবস্থা জোরদার...

টেকনাফে বিজিবির অভিযানে শতাধিক আইইডি বোমা তৈরির সরঞ্জাম, অস্ত্র-গোলাবারুদসহ ২ জন আটক

​সংলাপ রিপোর্ট বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজারের টেকনাফ উপজেলার...