Trending Now

পর্যটকশূন্য কুয়াকাটা, লোকসানে ব্যবসায়ীরা

Date:

সংলাপ ডেস্ক : রমজানের শুরু থেকেই পর্যটকশূন্য হয়ে পড়েছে কুয়াকাটা সমুদ্র সৈকত। লোকসানের মুখে পড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। ছুটি দেওয়া হয়েছে অনেক হোটেল-মোটেলের কর্মচারীদের। সরেজমিনে দেখা গেল, খালি পড়ে আছে সৈকতে পাতা বেঞ্চ। ঘোড়াগুলো ঘুমাচ্ছে। বন্ধ রয়েছে অধিকাংশ দোকানপাট। অলস সময় পার করছেন ক্যামেরাম্যানরা। 
 
ছাতা-বেঞ্চ ব্যবসায়ী নুর ইসলাম জানান, রমজান মাসে পর্যটক নেই। সরকারিভাবে কোন সহায়তা পেলে এই কয়েকটা দিন আমরা পরিবার-পরিজন নিয়ে একটু ভালোভাবে চলতে পারতাম। 

কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স এ্যাসোশিয়েশনের সাধারন সম্পাদক মোতালেব শরীফ জানান, কর্মচারীদের বেতন এবং বিদ্যুৎ বিল দিতে হিমশিম খেতে হচ্ছে। অনেক হোটেল মালিক কর্মচারীদের ছুটিতে পাঠিয়েছে। আশা করছি ঈদের পরে এই পরিস্থিতি কেটে যাবে। ব্যাপক পর্যটক আগমন ঘটবে এবং লোকসান কাটিয়ে উঠতে পারবো। 

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন হোসেন জানান,  ছোট ছোট ব্যবসায়ীদের সহায়তার বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

সংলাপ রিপোর্ট দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা...

ডিএমপির শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন আজহারুল ইসলাম

​দৈনিক সংলাপ প্রতিনিধি:​ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা...

সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে কুমিল্লা, ফেনী ও আখাউড়া সীমান্ত পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক

​সংলাপ রিপোর্ট: ​সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ, সুরক্ষা ব্যবস্থা জোরদার...

টেকনাফে বিজিবির অভিযানে শতাধিক আইইডি বোমা তৈরির সরঞ্জাম, অস্ত্র-গোলাবারুদসহ ২ জন আটক

​সংলাপ রিপোর্ট বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজারের টেকনাফ উপজেলার...