Trending Now

পটুয়াখালী-৩ আসনে ভিপি নূরের বড় জয়: রায়হান খান ও মনিরুল ইসলাম মাসুমের তত্ত্বাবধানে পাড়া-মহল্লায় মিষ্টি বিতরন

Date:

সংলাপ রিপোর্ট

জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসন থেকে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর (ভিপি নূর) সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় রাজধানীর বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশে দোয়া ও মিষ্টি বিতরণ করা হয়েছে। বিশিষ্ট ট্রাক ব্যবসায়ী ও সমাজসেবক রায়হান খান এবং ঢাকা মহানগর উত্তর গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মাসুমের বিশেষ তত্ত্বাবধানে এই কর্মসূচি পালিত হয়।
​ভিপি নূর ভাইয়ের এই ঐতিহাসিক বিজয় উপলক্ষে রাজধানীর বিভিন্ন পাড়া-মহল্লায় শুকরিয়া দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। দোয়া শেষে উপস্থিত জনসাধারণের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
​অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মাসুম বলেন:
​”এই জয় পুরো বাংলাদেশের আপামর জনতা ও তরুণ সমাজের জয়। ২০১৮ সালের কোটা আন্দোলন থেকে শুরু করে ২০২৪-এর গণঅভ্যুত্থানে আমাদের নেতা ভিপি নূর যে অপরিসীম ভূমিকা পালন করেছেন, দেশের মানুষ ব্যালটের মাধ্যমে আজ তার প্রতিদান দিয়েছে।”
​তিনি আরও আবেগাপ্লুত হয়ে উল্লেখ করেন, “আমি দেখেছি দেশের বিভিন্ন জেলায় আহত যুদ্ধের পরিবার, শহীদ পরিবার এবং যারা ভিপি নূর ভাইকে মনেপ্রাণে ভালোবাসেন, তারা প্রতিনিয়ত তার বিজয়ের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া কামনা করেছেন। সেই অগণিত মানুষের দোয়া ও ভালোবাসার ফলেই আজ আমার নেতা সংসদ সদস্য হিসেবে বিজয়ী হয়েছেন।”
​বিশিষ্ট ব্যবসায়ী রায়হান খানের সার্বিক সহযোগিতায় আয়োজিত এই দোয়া ও মিষ্টি বিতরণ অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা আশা প্রকাশ করেন, জনবন্ধু ভিপি নূর সাধারণ মানুষের অধিকার রক্ষায় আগামী দিনে সংসদে বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে আবির্ভূত হবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...