Trending Now

নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিলাতী মদসহ গ্রেফতার ২

Date:

মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা : নেত্রকোনায়  ২২ বোতল   অবৈধ বিলাতী মদসহ  দু’জনকে   গ্রেফতার  করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 

গ্রেফতারকৃতরা হলেন- নেত্রকোনা  জেলার কলমাকান্দা  উপজেলার সদর ইউনিয়নের চান্দুয়াইল গ্রামের মৃত আলীনেওয়াজ ও জমিলা খাতুনের ছেলে মোঃ সোহেল রানা   এবং বাদে আমতৈল গ্রামের  মৃত হোসেন আলী  ও মোছা. বেদেনা আক্তারের ছেলে মো. আলমগীর।

মঙ্গলবার  (০১ অক্টোবর ) বেলা আড়াইটার দিকে  জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ আল-আমিন এ তথ্য নিশ্চিত করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের  উপপরিদর্শক আজগর আলীর নেতৃত্বে একটি আভিযানিক  দল নেত্রকোনার ঢাকা বাসষ্ট্যান্ডের শাহজালাল বাস কাউন্টারের উত্তর  পাশে আলিফ মিয়ার গুড়ের চায়ের দোকানের সামনে রাস্তার ফুটপাতে অভিযান চালিয়ে   ২২ বোতল বিলাতী মদসহ ( যার আনুমানিক মূল্য ৬৬,০০০/- ছিষট্টি হাজার টাকা মাত্র)  অভিযুক্ত সোহেল রানা ও আলমগীর কে   হাতেনাতে  গ্রেফতার করে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ আল-আমিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোহেল রানা ও আলমগীর কে ২২ বোতল বিলাতী মদসহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মাদক আইনে মামলা দিয়ে নেত্রকোণা মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

তিনি আরো বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সরকারের জিরো টলারেন্স নীতি অনুসরণ করে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...