Trending Now

নেত্রকোনায় ফসল রক্ষার্থে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর অভিযোগ দায়ের

Date:

নেত্রকোনা জেলা প্রতিনিধি: মহিউদ্দিন তালুকদার
নেত্রকোনায় চাটিগাঁও বিলের ফসল রক্ষার্থে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় হোঁগলা ইউনিয়নের শুনই,উড়া দীঘি,বদ্ধধলা,কেশোড়িকান্দা গ্রামের লোকজন বোরো ফসল রক্ষার জন্য স্থানীয় ব্যানারে শুনই মুজিবনগর বাজারে মানববন্ধন করেন।প্রায় কয়েকশ একর বোরো ফসল নষ্টের হাত থেকে রক্ষার জন্য স্থানীয় কৃষক ও এলাকাবাসী মানববন্ধন করেন।

আজ ৭ই মার্চ শুক্রবার বিকাল তিন ঘটিকার সময় শুনই মুজিবনগর বাজারে এ মানববন্ধন করেন।শ্রমিক নেতা মোহাম্মদ কামাল হোসেন ‘র নেতৃত্বে এ মানববন্ধনে উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন শ্রেণী পেশার লোকজন। চাটিগাঁও বিলের মাঝখানে প্রায় ২৭একর সরকারি জলমহাল রয়েছে।চাটিগাঁও বিলের বোরো ফসল নির্ভর করে সরকারি জলমহালের চাটিগাঁও বিলের পানির উপর। বর্তমানে চাটিগাঁও বিল ইজারা বিহীন।ফিশিং এর জন্য কিছু লোক বিলের পানি অনত্রে সরিয়ে নিয়ম বহির্ভূত ভাবে চলছে ফিশিং।বর্তমানে চাটিগাঁও বিলে পানি না থাকায়, প্রায় কয়েকশ একর বোরো ফসল নষ্ট হওয়ার পথে।এলাকার কৃষক মহল এমন অবস্থা থেকে নিজেদের স্বপ্নের ফসল বাঁচানোর জন্য সকলেই মিলে এ মানববন্ধন করেন। সর জমিনে গিয়ে দেখা যায়, অসাধু ভূমিদস্যরা আবাসিক ঘর থেকে অবৈধ পানির মোটর স্থাপন করে, বিল শেচ দিচ্ছেন। এ বিষয়ে স্থানীয় কৃষকরা তাদের সঙ্গে প্রতিবাদ করলে, তারা কৃষকদেরকে প্রান নাসের হুমকি দেয়। এবং জমি কেড়ে নেওয়ার কথা বলে। নেত্রকোনা বারহাট্টা পুরো প্রশাসন গেলেও তাদের কিছু করতে পারবে না। বলে জানায় তাঁরা । উপজেলার ইউনুর সঙ্গে তাদের কথা হয়েছে বলে তারা জানান। এ বিষয়ে জেলা প্রশাসক বরাবর গত ৬ তারিখ লিখিত অভিযোগ প্রেরণ করা হয়। জেলা প্রশাসক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এ বিষয়ে বারহাট্টা উপজেলার ইউনো বলেন, কৃষকরা তাদের ফসলের জমিতে পানি সেচ দিচ্ছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

সংলাপ রিপোর্ট দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা...

ডিএমপির শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন আজহারুল ইসলাম

​দৈনিক সংলাপ প্রতিনিধি:​ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা...

সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে কুমিল্লা, ফেনী ও আখাউড়া সীমান্ত পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক

​সংলাপ রিপোর্ট: ​সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ, সুরক্ষা ব্যবস্থা জোরদার...

টেকনাফে বিজিবির অভিযানে শতাধিক আইইডি বোমা তৈরির সরঞ্জাম, অস্ত্র-গোলাবারুদসহ ২ জন আটক

​সংলাপ রিপোর্ট বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজারের টেকনাফ উপজেলার...