Trending Now

নেত্রকোনায় এক দিনে ৮ থানার ওসি বদলি

Date:

গজনবী বিপ্লব, নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনায় এক দিনে আট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। পরে তাদের জেলা নেত্রকোনা জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা  হয়েছে।

রোববার নবাগত পুলিশ সুপার (এসপি) মির্জা সায়েম মাহমুদ স্বাক্ষরিত চিঠিতে আট থানার ওসিদের বদলির এ আদেশ দেওয়া হয়। বদলিকৃত ওসিরা হলেন- দুর্গাপুরের মোহাম্মদ রাশেদুল ইসলাম, বারহাট্টার মো. রফিকুল ইসলাম, কেন্দুয়ার মো. মিজানুর রহমান আকন্দ, আটপাড়ার মো. তাওহীদুর রহমান, খালিয়াজুরির খোকন কুমার সাহা, মোহনগঞ্জের মো. দেলোয়ার হোসেন, মদনের এটিএম মাহমুদুল হক ও পূর্বধলার মো. তাজুল ইসলাম।

জেলায় মোট থানার সংখ্যা দশটি। এর কয়েকদিন আগে নেত্রকোনা মডেল থানা ও কলমাকান্দা থানার ওসিদের বদলি করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বদলিকৃত আটটি থানার মধ্যে পাঁচটি থানায় নতুন করে পাঁচজনকে ওসির দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের মধ্যে নেত্রকোনায় কর্মরত পুলিশ পরিদর্শক (আইসিটি অ্যান্ড মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলামকে দুর্গাপুর, পুলিশ পরিদর্শক (ডিআইও-১) মিজানুর রহমানকে কেন্দুয়ায়, পরিদর্শক মো. কামরুল হাসানকে বারহাট্টায়, মোহাম্মদ আশরাফুজ্জামানকে আটপাড়া ও মো. মকবুল হোসেনকে খালিয়াজুরি থানার ওসির হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আর পূর্বধলা, মদন ও মোহনগঞ্জে এখনও কাউকে পদায়ন করা হয়নি।

জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

​বিজিবি’র সেপ্টেম্বর মাসের অভিযানে ২৫৪ কোটি ২০ লাখাধিক টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ

​সংলাপ রিপোর্ট ​বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত এলাকাসহ...

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...