নেত্রকোণা প্রতিনিধি
শুক্রবার ২৮ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. প্রত্যয় বাংলাদেশ এর আয়োজনে ও যুব ফোরাম নেত্রকোণার সহযোগিতায় ভাষা সৈনিক আবুল হোসেন কলেজ ও লোকসাহিত্য গবেষণা একাডেমিতে সুস্থ ধারার নাট্য চর্চা বিষয়ক দিনব্যাপী এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিভাগের বিভাগীয় প্রধান ড. মো: কামাল উদ্দীন।
সেমিনারে সভাপতিত্ব করেন ভাষা সৈনিক আবুল হোসেন কলেজ ও লোকসাহিত্য গবেষণা একাডেমি এবং প্রত্যয় বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা মো: ইকবাল হাসান তপু।
প্রত্যয় বাংলাদেশ এর নাট্য দলের সভাপতি মো: জহিরুল ইসলাম জুয়েল স্বাগত বক্তব্য রাখেন। সাধারণ সম্পাদক পহেলি দে সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং সেমিনারে
সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন সমন্বয়কারী শেখ ফরিদ।
জেলার সব উপজেলা থেকে সিনিয়র-জুনিয়র নাট্যকর্মী, যন্ত্রশিল্পী, মেকআপম্যান সহ বিভিন্ন স্তরের কর্মীদের
পাশাপাশি সাজঘরের মালিক, নাট্যদলের প্রতিষ্ঠাতা ও নাট্যকার/পালাকার উপস্থিত ছিলেন।
সিনিয়র শিল্পীদের মধ্যে মো: ময়েজ উদ্দিন আহমেদ, মো: আঃ ছালাম গজনবী, রাখাল বিশ্বাস, মাহবুবুর রহমান জানু,
বিজয় কুমার, বিলকিছ আক্তার জবা, মো: আবুল কাসেম প্রমুখ গঠন মূলক আলোচনা করেন।
প্রধান অতিথি ড. মো: কামাল উদ্দীন নাট্যকলার বিবর্তনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি তাঁর বিশ্ববিদ্যালয় থেকে নাট্যকর্মীদের সহায়তার আশ্বাস দেন।
সভাপতি মো: ইকবাল হাসান তপু জেলার নাট্য কর্মীদের উন্নয়নে প্রশিক্ষণসহ নানাবিধ কর্মসূচি ঘোষণা করেন। সবশেষে বিশ্ববিদয়ালয়ের পক্ষে প্রধান অতিথি ড. মো: কামাল উদ্দীন ও কলেজের পক্ষে প্রতিষ্ঠাতা মো: ইকবাল হাসান তপু একসাথে কাজের বিষয়ে একমত পোষণ করে নাট্যকর্মীদের উন্নয়নে যৌথ ঘোষণা দেন।
যুব ফোরামের পক্ষে সভাপতি অনন্য ইকবাল, কর্মকর্তাদের মধ্যে মো: সালাম, পংকজ কান্তি তালুকদার, মো: ওলি উল্লাহ উপস্থিত ছিলেন।



