Trending Now

নেত্রকোণায় ট্যুরিজম নিয়ে সেমিনার

Date:

নেত্রকোনা প্রতিনিধি

গতকাল ১৯ জানুয়ারি ২০২৫ খ্রি. রোজ রবিবার নেত্রকোণা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে জেলার পর্যটন খাতের সমস্যা ও সম্ভাবনা নিয়ে মত বিনি- ময়।

মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশের অতিঃ ডিআইজি জনাব মোহাম্মদ সাখাওয়াত হোসাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেত্র- কোণা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জনাব রতন পণ্ডিত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশের ময়মনসিংহ রিজিয়নের পুলিশ সুপার জনাব ছাইদুল হাসান পিপিএম, বিপিএম, নেত্রকোণা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) জনাব লুৎফর রহমান, রাজুর বাজার কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ জনাব মো: গোলাম মোস্তফা, মোহনগঞ্জ খুরশিমূল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজ. পাপিয়া আক্তার খাতুন।

এ প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষক সহ যুব ফোরাম নেত্রকোণা, চরপাড়া মহাদেবপুর উচ্চ বিদ্যালয়, দুর্গাপুর কারিগরি ইনস্টিটিউট এর কর্মকর্তা / প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন জেলা বিএনপির দুই নেতা জনাব সাহাবু- দ্দিন রিপন ও জনাব গাজী তোফায়েল আহমেদ এবং কয়েকজন সাংবাদিক।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এ সেমিনারের আয়ো জক, প্রত্যয় বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. ইকবাল হাসান তপু।

অনুষ্ঠান আয়োজনে সহযোগিতায় ছিল যুব ফোরাম নেত্র- কোণা ও সঞ্চালনায় মিজ. পহেলি দে, বাচিক শিল্পী ও প্রতিষ্ঠাতা, কন্ঠকিরণ আবৃত্তি পাঠশালা।

বক্তারা জেলার পর্যটন বিকাশে সমস্যাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে এগুলো সমাধান করে পর্যটনকে আকর্ষনীয় করে তুলতে সবাই মিলে কাজ করার আহবান জানান।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন- পর্যটকদের নিরাপত্তার স্বার্থে দুর্গাপুর ও কলমাকান্দায় ট্যুরিস্ট পুলিশের দুটি ইউনিট মোতায়েন করার কাজ চলমান আছে। আশা করা যায় খুব তাড়াতাড়ি এ বিষয়ে সরকারের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

ট্যুরিস্ট পুলিশ মোতায়েন হলে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত হবে এবং সে সাথে অন্যান্য সুবিধাগুলো বাড়াবার জন্য জেলা প্রশাসনের সাথে আলোচনা করা হয়েছে।

আগামীতে পর্যটন খাত থেকে নেত্রকোণার মানুষজন আয় করতে পারবেন। বিশেষ করে যুবরা পর্যটন খাতে নিজেকে নিয়োজিত করে আয় করার মাধ্যমে স্বাবলম্বী হিসেবে গড়ে উঠতে পারে।

আগামী কিছুদিনের মধ্যে বড় পরিসরে একটি সেমিনার আয়োজন করা হবে যেখানে বাংলাদেশ টুরিজম বোর্ড, বাংলাদেশ ট্যুরিজম কর্পোরেশন ও ট্যুরিস্ট পুলিশের প্রধাণগণ অংশ নিবেন এবং সকলকে সাথে নিয়ে
নেত্রকোণা জেলার পর্যটনকে এগিয়ে নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...