Trending Now

নেত্রকোণায় অটোরিকশায় লেগুনার ধাক্কা, আহত ১৫

Date:

মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা : নেত্রকোণা শহরে যাত্রীবাহী লেগুনা ধাক্কা দিয়েছে ব্যাটারি চালিত অটোরিকশাকে। এ ঘটনায় লেগুনা ও অটোরিকশায় থাকা শিশু ও নারীসহ ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে পাঁচ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার ২০ সেপ্টেম্বর২০২৪ সন্ধ্যা পৌনে ৭টার দিকে শহরের রাজুরবাজার এলাকার শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে দুর্ঘটনাটি হয়।

আহতরা হলেন- অটোরিকশার চালক সদর উপজেলার সিংহের বাংলা এলাকার মঞ্জু মিয়ার ছেলে ইমন মিয়া, বারহাট্রা উপজেলার কর্ণপুর গ্রামের আব্দুল হেকিমের ছেলে আব্দুস সালাম, সদর উপজেলার রায়পুর গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী সুলতানা আক্তার, বারহাট্টা উপজেলার ফকিরের বাজার এলাকার জালাল উদ্দিনের ছেলে রায়হান উদ্দিন, তিলসিন্দুর গ্রামের আক্কাছ উদ্দিনের ছেলে আছাব উদ্দিন, জালাল উদ্দিনের ছেলে ফোরকান উদ্দিন। বাকিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, সদর উপজেলার বাংলা এলাকা থেকে একটি অটোরিকশা যাত্রী নিয়ে নেত্রকোণা শহরের পারলা বাসস্ট্যান্ড যাচ্ছিল। এসময় নেত্রকোণা শহর থেকে যাত্রী নিয়ে লেগুনাটি ফকিরের বাজারে যাচ্ছিল। শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের সামনে অটোরিকশাটিকে সামনে থেকে ধাক্কা দেয় লেগুনাটি। এ ঘটনায় পাঁচ নারী, পাঁচ শিশু ও পাঁচ জন পুরুষ আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে পাঠান।

নেত্রকোণা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শ্রদ্ধানন্দ নাথ বলেন, আহত ১৫ জনের মধ্যে পাঁচ জনের অবস্থা শংকাজনক হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের এখানে চিকিৎসা দেয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

​বিজিবি’র সেপ্টেম্বর মাসের অভিযানে ২৫৪ কোটি ২০ লাখাধিক টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ

​সংলাপ রিপোর্ট ​বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত এলাকাসহ...

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...