Trending Now

নেত্রকনায় আলোচিত রফিকুল হত্যার মূলহোতা রূপগঞ্জে গ্রেপ্তার 

Date:

মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা। আলোচিত রফিকুল ইসলাম হত্যা মামলার মূল হোতা হৃদয় মিয়া (২৭)কে ৫ মাস পর গ্রেপ্তার করেছে পূর্বধলা থানা পুলিশ। 

শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে নারায়নগঞ্জের রুপগঞ্জ থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত হৃদয় মিয়া উপজেলার শিবপুর গ্রামের আবদুল কদ্দুস এর ছেলে।

পুলিশ সুত্রে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধে গত ৬ সেপ্টেম্বরে শিবপুর গ্রামের মৃত আব্দুল মন্নাফের ছেলে রফিকুল ইসলামের মোটরসাইকেল গতিরোধ করে দুলাল মিয়ার হুকুমে প্রতিপক্ষ হৃদয় মিয়া গং রফিকুলকে বেধরকমারপিট করে রক্তাক্ত জখম করতঃ হাত-পা ভেঙ্গে দেয়। জখমী রবিকুলকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে ওইদিন সন্ধ্যায় চিকিৎসাধীন  অবস্তায় মৃত্যুবরণ করেন।

ঘটনার পরদিন নিহতের ভাই আবদুল সাত্তার বাদী হয়ে দুলাল মিয়াকে প্রধান আসামি করে ১১ জনের বিরুদ্ধে মামলা করেন।

ঘটনার পর আসামি হৃদয় মিয়া আত্মগোপনে চলে যায়। আত্মগোপনে থাকা অবস্থায় অবশেষে ৫ মাস পর গত শনিবার গোপন সংবাদের ভিত্তিতে পূর্বধলা থানার এসআই (পুলিশ উপ-পরিদর্শক) রাশেদ হাসান এর নেতৃত্বে প্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের রুপগঞ্জ এলাকা থেকে হৃদয় মিয়াকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, এর আগে রফিকুল ইসলাম হত্যার প্রধান আসামী দুলাল মিয়া ও তার পুত্র মোঃ রাজিব ওরফে বাবুকে গত (১৯ অক্টোবর) গ্রেপ্তার করা হয়।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে দৈনিক জবাবদিহিকে জানান, আজ সোমবার আদালতের মাধ্যমে আসামীকে জেল হাজতে প্রেরণ করা হবে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...