Trending Now

নিষিদ্ধ’ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১০ জন কারাগারে

Date:

সংলাপ প্রতিবেদক

ঢাকার বনানী, ধানমন্ডি ও শাহজাহানপুর এলাকায় সরকারবিরোধী মিছিল, স্লোগান ও বিস্ফোরণ ঘটানোর অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১০ নেতাকে কারাগারে পাঠানো হয়েছে।

সন্ত্রাসবিরোধী আইনে তিনটি থানার মামলায় মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের আদেশে তাদের কারাগারে নেওয়া হয়েছে।

আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মো. আনিসুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ এস এম আল সনেট, আমতলী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নুসরাত জাহান লিমা, মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আরশেদ আলী বিশ্বাস, পাথরঘাটা উপজেলা যুবলীগের সদস্য মো. রিপন, আওয়ামী লীগ নেতা মো. নেছার আলী, ছাত্রলীগ নেতা কাজী আইনুল ইসলাম আশিক, সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি অবিমন্যু বিশ্বাস অভি, আমিনুল হক ফয়সাল ও মো. বেলাল হোসেন তুহিন।

ঢাকার বিভিন্ন এলাকায় সোমবার অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন বলেন, বনানী থানার এক মামলায় চারজন, ধানমন্ডি থানার এক মামলায় দুজন এবং শাহজাহানপুর থানার এক মামলায় চারজনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করা হয়।

ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জাকির হোসাইন, মহানগর হাকিম পার্থ ভদ্র ও আরেক মহানগর হাকিম সারাহ ফারজানা হক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রসিকিউটর শামছুদ্দোহা বলেন, আসামিরা নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে ধানমন্ডি, শাহজাহানপুর ও বনানী থানা এলাকায় বিভিন্ন সময় মিছিল করে। তারা অন্তর্বর্তীকালীন সরকার তথা রাষ্ট্রের ক্ষতি সাধন করে অপপ্রচারের উদ্দেশ্যে বিভিন্ন স্লোগান দেয় ও বিস্ফোরণ ঘটিয়ে সন্ত্রাসবিরোধী আইনে অপরাধ করে। এসব ঘটনায় গত ১ সেপ্টেম্বর ধানমন্ডি থানায়, ২ সেপ্টেম্বর বনানী থানায় এবং গত ১৯ মে শাহজাহানপুর থানায় মামলা করে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেফতার

বিশেষ প্রতিবেদক, দৈনিক সংলাপ চাঁদাবাজি ও দখলদারির সুনির্দিষ্ট অভিযোগে...