Trending Now

নিউজিল্যান্ড সিরিজে খেলতে পারবেন তো নাজমুল

Date:

বাংলাদেশ এশিয়া কাপের সুপার ফোরে, চোট কাটিয়ে লাহোরে দলের সঙ্গে যোগ দিয়েছেন লিটন দাস। এমন সুখবরের মধ্যেই হঠাৎ করে এল বড় দুঃসংবাদ। দুর্দান্ত ফর্মে থাকা ব্যাটসম্যান নাজমুল হোসেন হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে ছিটকে গেছেন এশিয়া কাপ থেকে।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে ৮৯ রানের পর আফগানিস্তানের বিপক্ষে ১০৪ রানের ইনিংস খেলেছেন নাজমুল। এশিয়া কাপে গতকাল পর্যন্ত সবচেয়ে বেশি রান তাঁরই। মেহেদী হাসান মিরাজের সঙ্গে তাঁর দারুণ এক জুটিতেই গত রোববার আফগানদের হারিয়ে সুপার ফোর নিশ্চিত করেছিল বাংলাদেশ। তবে ওই ম্যাচেই ব্যাটিংয়ের সময় বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করেন নাজমুল।

এশিয়া কাপে বাংলাদেশের প্রথম দুই ম্যাচেই রান পেয়েছেন নাজমুল। আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরির পর

এশিয়া কাপে বাংলাদেশের প্রথম দুই ম্যাচেই রান পেয়েছেন নাজমুল। আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরির পরছবি: বিসিবি

গতকাল বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলামকে উদ্ধৃত করে বলা হয়েছে, ‘ব্যাটিংয়ের সময় সে হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভবের কথা জানিয়েছে। পরে ফিল্ডিংও করতে পারেনি। এমআরআই স্ক্যান করে দেখা গেছে, তার মাংসপেশি ছিঁড়ে গেছে। সতর্কতা হিসেবে সে এই টুর্নামেন্টে (এশিয়া কাপ) আর খেলবে না এবং সেরে ওঠার প্রক্রিয়া সম্পন্ন করতে দেশে ফিরবে, এরপর বিশ্বকাপের প্রস্তুতি নেবে।’ নাজমুল নিজেও পরে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে নিজের চোটের খবর দিয়েছেন, ‘এশিয়া কাপ ২০২৩-এ আমার যাত্রা এখানেই শেষ। আমি পেশির চোটে ভুগছি এবং টুর্নামেন্টে আর খেলব না। টুর্নামেন্টের বাকি অংশের জন্য আমার বাংলাদেশ দলকে শুভকামনা। শিগগিরই দেশে ফিরে বিশ্বকাপের প্রস্তুতি নেব ইনশা আল্লাহ। সবাইকে সমর্থনের জন্য ধন্যবাদ।’ বিসিবি সূত্রে জানা গেছে, গতকালই নাজমুলকে দেশে ফেরানোর ব্যবস্থা করার চেষ্টা করা হয়েছিল। তবে টিকিট পাওয়া যায়নি বলে তিনি দেশে ফিরছেন আজ। সূত্র আরও জানিয়েছে, এই চোট থেকে সেরে উঠতে নাজমুলের তিন থেকে চার সপ্তাহ লাগতে পারে। যে কারণে এ মাসের শেষে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও তাঁকে পাওয়া নিয়ে শঙ্কা আছে। সেটা যদি হয়, তাহলে নাজমুলের বিশ্বকাপ প্রস্তুতিও একটা বড় ধাক্কা খাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেফতার

বিশেষ প্রতিবেদক, দৈনিক সংলাপ চাঁদাবাজি ও দখলদারির সুনির্দিষ্ট অভিযোগে...