Trending Now

নাটোরের লালপুরে দেখা মিলল রাসেল’স ভাইপার ; মাঠজুড়ে আতঙ্ক

Date:

নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে পদ্মার চরে বিষধর রাসেলস ভাইপার (চন্দ্রবোড়া) সাপের দেখা মিলেছে। এতে চরাঞ্চলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শনিবার (২২জুন) দুপুরে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের নসাড়া চরের বাদামের জমিতে চারটি সাপ দেখতে পেয়ে পিটিয়ে মেরে ফেলেন স্থানীয় কৃষকরা।

কৃষকরা জানান, ওই চরে ৭/৮ জন কৃষক বাদাম উঠাতে যান। এসময় তারা বাদামের জমিতে একটি বড় ও তিনটি বাচ্চা সাপ দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন এবং পিটিয়ে মেরে ফেলেন। এনিয়ে পদ্মা নদীর চরাঞ্চল তীরবর্তী বসবাস করা মানুষ আতঙ্কে রয়েছেন বলে জানান তারা।

এবিষয়ে রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস. এম. সাজজাদ হোসেন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য রাসেলস ভাইপার আমাদের রক্ষা করতে হবে। এটা বিষাক্ত সাপ। এনিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে হবে। জমিতে কাজ করার ক্ষেত্রে ফুলহাতা শার্ট, জিন্স প্যান্ট ও বুট জুতা পরিধানের পরামর্শ দেন তিনি।

লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কেএম শাহাবুদ্দিন বলেন, সাপে দংশন করলে দ্রুত হাসপাতালে নিতে হবে। আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত এন্টি ভেনাম রয়েছে। রাসেলস ভাইপার নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহবান জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

সংলাপ রিপোর্ট দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা...

ডিএমপির শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন আজহারুল ইসলাম

​দৈনিক সংলাপ প্রতিনিধি:​ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা...

সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে কুমিল্লা, ফেনী ও আখাউড়া সীমান্ত পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক

​সংলাপ রিপোর্ট: ​সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ, সুরক্ষা ব্যবস্থা জোরদার...

টেকনাফে বিজিবির অভিযানে শতাধিক আইইডি বোমা তৈরির সরঞ্জাম, অস্ত্র-গোলাবারুদসহ ২ জন আটক

​সংলাপ রিপোর্ট বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজারের টেকনাফ উপজেলার...