Trending Now

নতুন সরকারের সঙ্গে বিভিন্ন সেক্টরে কাজ করার প্রত্যয় চীনের

Date:

সংলাপ প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়ে নতুন সরকারের সাথে বিভিন্ন সেক্টরে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে চীন।

বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো.  তোফাজ্জল হোসেন মিয়ার সঙ্গে বৈঠকে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এ প্রত্যয় ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বাংলাদেশের চলমান উন্নয়ন কার্যক্রমে চীনের উল্লেখযোগ্য ভূমিকা এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর জন্য চীন সরকারকে ধন্যবাদ জানান। বাংলাদেশে চীনের বিনিয়োগ বৃদ্ধির জন্য তিনি তাকে অনুরোধ করেন।

পরে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সাথে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি)-এর কান্ট্রি ম্যানেজার মার্টিন হল্টমান সৌজন্য সাক্ষাৎ করেন।

মার্টিন হল্টমানকে বাংলাদেশের প্রাইভেট সেক্টরে বিনিয়োগ বাড়াতে অনুরোধ করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং বাংলাদেশ সরকার কর্তৃক প্রস্তাবিত ‘জাতীয় লজিস্টিক্স উন্নয়ন নীতি’ বাস্তবায়নে আইএফসি-এর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

তিনি বাংলাদেশে রিভারাইন অভিগম্যতা বাড়ানো এবং বন্দর ও জেটি নির্মাণে আইএফসি এর সহযোগিতার অনুরোধ করেন। আইএফসি এর কান্ট্রি ম্যানেজার মার্টিন হল্টমান বাংলাদেশের আবাসন খাতে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণি র জনগণকে ঋণ দিতে আগ্রহ প্রকাশ করেন।

পৃথক সাক্ষাতের সময় প্রধানমন্ত্রীর কার্যালয়, চীন দূতাবাস এবং আইএফসি-এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

সংলাপ রিপোর্ট দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা...

ডিএমপির শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন আজহারুল ইসলাম

​দৈনিক সংলাপ প্রতিনিধি:​ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা...

সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে কুমিল্লা, ফেনী ও আখাউড়া সীমান্ত পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক

​সংলাপ রিপোর্ট: ​সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ, সুরক্ষা ব্যবস্থা জোরদার...

টেকনাফে বিজিবির অভিযানে শতাধিক আইইডি বোমা তৈরির সরঞ্জাম, অস্ত্র-গোলাবারুদসহ ২ জন আটক

​সংলাপ রিপোর্ট বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজারের টেকনাফ উপজেলার...