Trending Now

নওগাঁর মান্দায় শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার, এলাকায় মিষ্টি বিতরণ 

Date:

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলার মান্দা উপজেলার ৬নং মৈনম ইউনিয়নে আলামিন রানা নামের এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে মান্দা থানার পুলিশ।

সোমবার (২ডিসেম্বর) বৈকাল সাড়ে ৫টার সময় মৈনম বাজার থেকে তাকে গ্রেফতার করেন মান্দা থানার পুলিশ। স্থানীয়রা জানায়, মৈনম ইউনিয়নের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সে। বিএনপি, জামাতের পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীদেরও মারপিট হয়রানি পেরেশানি করায়, দলীয় শৃংখোলা ভঙ্গে সে কয়েকবার বহিষ্কার হয়েছে তার বাবাও একবার দলীয় শৃংখোলা ভঙ্গে বহিষ্কার হয়েছিল। তার নামে মান্দা থানায় ডাকাতি মামলাসহ মান্দা থানার পুলিশ ডিউটিরত এ এস আই নান্নুকে মারপিট করা (এসোস) মামলাসহ একাধিক মামলা হয়েছে।  এবং নওগাঁ সদর থানায় কিডন্যাপ করে অর্থ দাবী করা মামলাও হয়েছে। মান্দা থানায় সাধারণ মানুষদের অত্যাচার, নির্যাতন ও মেরে ফেলার হুমকিসহ একাধিক জিডিও রয়েছে।

বিগত সরকারের আমলে উচ্চপর্যায়ের নেতার প্রভাব খাটিয়ে সকল অপরাধ করেও, পার পেয়ে যেত বলে স্থানীয়রা জানায়। তাকে গ্রেফতার করায় এলাকাবাসী দলমত নির্বিশেষে আনন্দিত ও খুশি হয়ে মৈনম হাটে মিষ্টি বিতরণ করেছেন। এলাকার সাধারণ মানুষেরা নওগাঁ জেলা পুলিশ সুপার ও মান্দা থানার অফিসার ইনচার্জকে ধন্যবাদ  সালাম ও শুভেচ্ছা জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেফতার

বিশেষ প্রতিবেদক, দৈনিক সংলাপ চাঁদাবাজি ও দখলদারির সুনির্দিষ্ট অভিযোগে...