Trending Now

ধামরাইয়ে অভিযানে দুই ইটভাটায় জরিমানা, ও ব্যাটারির কারখানায় বিদ্যুৎ বিচ্ছিন্ন

Date:

সাভার ধামরাই প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে একটি ব্যাটারি কারখানা ও দুইটি  ইটভাটায় অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর। অভিযানে ব্যাটারি কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও দুটি ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানাসহ ভাটার বেশ কিছু অংশ গুড়িয়ে দিয়ে ভাটা দুটি বন্ধ করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার সকালে ধামরাই উপজেলার সাহাবেলীশ্বর এলাকায় জিয়াংশু স্টোরেজ ব্যাটারি (বিডি) লিমিটেড কারখানায় পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলা ও সদর দপ্তরের এনফোর্সমেন্ট মনিটরিং শাখা যৌথভাবে অভিযান পরিচালনা করে। এ সময় ব্যাটারি কারখানায় ইটিপি বন্ধ রেখে পরিবেশের ক্ষতিকারক উপাদান সরাসরি পরিবেশে ছাড়ার দায়ে কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নেওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটিতে বিদ্যুৎ সংযোগ না দেওয়ার নির্দেশ দেওয়া হয়। 

এছাড়া দুপুরের দিকে উপজেলার সোমভাগ ইউনিয়নের ডাউটিয়া এলাকায় কয়েকটি ইটভাটায় অভিযান চালান তারা।

এ সময় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ডাউটিয়া এলাকার মেসার্স আমেনা হিপ ব্রিকসকে ২ লাখ টাকা ও মেসার্স সান ব্রিকসকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় ইটভাটাগুলোর বেশ কিছু অংশ ভেঙে দিয়ে ভাটাটি বন্ধ ঘোষণা করা হয়।এর  আগে গতকালকে সাভার তুরাগ নদীতে অবৈধভাবে গড়ে ওঠা দুটি ইটভাটাকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। 

পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমি এ অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জেসমিন আক্তার, ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) একেএম ফজলুল হক। অভিযানে সহযোগিতা করে ধামরাই থানা পুলিশ, র‍্যাব-৪ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেফতার

বিশেষ প্রতিবেদক, দৈনিক সংলাপ চাঁদাবাজি ও দখলদারির সুনির্দিষ্ট অভিযোগে...