নিজস্ব প্রতিনিধি
আওয়ামী দুঃশাসনে সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের (সদ্য জাতীয়করণকৃত) ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোঃ আব্দুল হামিদ তাং সাহেবের বিভিন্ন অপকর্ম, অর্থ দুর্নীতি, স্বজনপ্রীতি, ছাত্রীদের শ্লীলতা হানির কেলেংকারী এবং ফারুক হাসান, প্রভাষক (ইংরেজী) এর বিধি বর্হিভূত নিয়োগ বাতিল বিরুদ্ধে শিক্ষা মন্ত্রনালয়ে অভিযোগ করেন উক্ত কলেজের প্রভাষক আফরোজ মাহবুব খান। উক্ত অভিযোগের প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রনালয় গত ডিসেম্বরে অভিযোগটি তদন্ত করেন কলেজ শাখার সাবেক উপ-উপ-পরিচালক হাবিবুর রহমান ও উপ-উপ-পরিচালক শওকত হোসেন মোল্যা। গভীর অনুসন্ধান শেষে গত ১৬ ফেব্রুয়ারি পনের পাতার অভিযোগ প্রমাণিত হওয়ার ব্যখ্যা প্রতিবেদন জমাদেন মন্ত্রণালয়ে। উক্ত প্রতিবেদনে অভিযোগটি প্রমাণিত হওয়া মর্মে উল্লেখ করাহয়। চাকরির বয়স আট বছর পূর্ণ না হওয়া সত্বেও চাকুরি বিধি লংঘন করে সহকারি অধ্যাপক হিসেবে পদে পদোন্নতি পান প্রিন্সিপাল আব্দুল হামিদ তালুকদার। প্রতিবেদনে আরো বলাহয় ইংরেজি প্রভাষক ফারুক হাসানের নিয়োগে যোগ্যতার ঘাটতি রয়েছে। তাছাড়া অত্র কলেজের দুইজন অফিস সহায়কের নিয়োগে জালিয়াতির উদ্দেশ্যে নিয়োগ প্রক্রিয়ায় দূর্ণীতি রয়েছে বলে মতামত প্রদান করেন তদন্তকারি কর্মকর্তা। এ দিকে বাংলাদেশ কৃষি ব্যাংকের ধর্মপাশা কৃষি ব্যাংকের ব্যাবস্থাপক পুলক ঘোষ একটি তদন্তে প্রিন্সিপাল আব্দুল হামিদের বিরুদ্ধে সিল সই জাল করে ১৫৮ টি রসিদের মাধ্যমে কলেজের টাকা আত্মসাৎ করার বিষয়টি প্রমাণিত হয়েছে বলে কর্তৃপক্ষকে লিখিত মতামত দেন। জানা যায় এতগুলো ঘটনা ও দূর্নীতি প্রমানিত হওয়া সত্বেও দীর্ঘদিন ব্যাস্থা না নিয়ে কাল ক্ষেপণ করে নতুন করে বিষয় টি পূনঃতদন্দের আদেশ দিয়েছে শিক্ষা মন্ত্রনালয়। এ নিয়ে মন্ত্রনালয় আইন শৃঙ্খলা বিভাগের কর্যক্রমের বিতর্ক সৃষ্টির জন্ম দিয়েছে। ঘটনাটি ধামাচাপা দিতে আইন শৃঙ্খলা বিভাগের যুগ্মসচিব জহিরুল ইসলামের বিরুদ্ধে রয়েছে বিস্তর অভিযোগ। এ বিষয়ে জানতে চাইলে প্রতিবেদককে জহিরুল জানান পর দিন তথ্য দিবেন তবে পরে তিনি আর ফোন দেন নি। এ বিষয়ে কথা বল্লে শাখার অফিস সহায়ক সোহেল জানান,যা হয়েছে তা জহির সারের নির্দেশে হয়েছে । প্রকাশ থাকেযে জহিরুল ইসলাম ইতিপূর্বে ফ্যাসিস সরকারের ঢাকা বিভাগের অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এর পরে তিনি শিক্ষা মন্ত্রনালয়ে আসেন। জহিরুল ইসলামের বিরুদ্ধে দূদকে অভিযোগ রয়েছে বলে জানাযায় এবং তা বর্তমানে তদন্তনাধীন রয়েছে। এ দিকে ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের দুর্নীতি সামাল দিতে অফিস সহায়ক সোহেলের মাধ্যমে পাঁচ লক্ষ টাকার বিনিময়ে জহিরুল ইসলাম এবং উপ-সচিব শাহিনা পারভিনকে ম্যানেজ করে পূর্ণ তদন্তের আদেশ করা হয়েছে বলে ধর্মপাশা ও সচিবালয়ে গুঞ্জনের খবর পাওয়াগেছে। এ বিষয়ে কথা হলে প্রতিবেদককে শাহিনা পারভিন জানান,আমার বিষয়ে আনিত অভিযোগ মিথ্যা।
কলেজে দূর্নীতির বিরুদ্ধে অভিযোগ করায় অভিযোগকারি প্রভাষক আফরোজ মাহবুব খান জানান,দূর্ণীতির প্রতিবাদ করার কারনে প্রতিনিয়ত আমাকে বিভিন্ন চক্রান্তের শিকার হতে হচ্ছে। আমাকে গত ১৮ মার্চ হোয়াটসঅ্যাপে অফিস সহায়ক সোহেল দেখে নেওয়ার হুমকি দেয়। উল্লেখযে ইতিপূর্বে ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের নানান অনিয়ম ও প্রভাষক ফারুক হাসানের বিরুদ্ধে দৈনিক সংলাপ পত্রিকা অনুসন্ধানী প্রতিবেদন করে। অভিযোগ কারিদের কোন প্রতিবাদ না থাকায় দূর্নীতি প্রমানিত হওয়ার সততা পেয়েছেন বলে মন্তব্য করেন পত্রিকাটির পাঠক মহল।
মন্ত্রণালয়ের দায়েরকৃত অভিযোগ থেকে জানাযায়
ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজে কর্মরত মোঃ আব্দুল হামিদ তাং এর সহকারী অধ্যাপক পদে পদোন্নতির কাম্য অভিজ্ঞতা না থাকার পরও তিনি নিয়ম বর্হিভূত, অবৈধ ভাবে ক্ষমতা অপব্যবহার করে নির্দিষ্ট সময়ের ৭/৮ মাস পূর্বেই প্রভাষক হতে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। যা সম্পূর্ণ বিধি বর্হিভূত। পদোন্নতির সময় তিনি হত্যা মামলার আসামী হিসাবে জেল হাজতে ছিলেন এবং কলেজ কর্তৃপক্ষ তখন তাকে সাময়িক বরখাস্ত করেন।উক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ জ্যেষ্ঠতা লংঘন করে ২০/১২/২০২২ খ্রি: তারিখে আয়ন-ব্যয়ন কর্মকর্তা হিসাবে নিয়োগ পান। এ পদটিও তিনি নিয়ম বর্হিভূত, অবৈধ ভাবে ক্ষমতা অপব্যবহার করে অর্জন করেন। বিগত ১৬/০৮/২০২৩ খ্রি: তারিখে উক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ আয়ন-ব্যয়ন কর্মকর্তা হতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে নিয়োগ পান। জ্যেষ্ঠ সহকারী অধ্যাপক সালমা বেগমের সই জাল করে অনাপত্তি পত্র ডি.জি-তে জমা দেন। বিভিন্ন অনৈতিক কর্মকান্ডে লিপ্ত ও দুর্নীতি পরায়ন একজন ব্যক্তি কি করে এতো পদোন্নতি পান তা প্রশ্ন সাধারণ মানুষের। অধ্যক্ষ বিভিন্ন জাতীয় এবং আভ্যন্তরীন পরীক্ষার কেন্দ্র ফি ৩০০/- (তিনশত) টাকার পরিবর্তে ৪৫০/- (চারশত পঞ্চাশ) টাকা করে প্রত্যেক ছাত্র-ছাত্রীদের কাছ থেকে নিয়ে থাকেন। অতিরিক্ত ১৫০/- (একশত পঞ্চাশ) টাকা বিবিধ খরচের কথা বলে উক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিজের কাছে রাখেন বলে অভিযোগে বলা হয়েছে। তার বিরুদ্ধে বিজ্ঞান বিভাগের বিভিন্ন ছাত্রীর শ্লীলতাহানীর গুরুতর অভিযোগ রয়েছে। বিগত ২০১৫ সালে কলেজের বিজ্ঞান বিভাগের একজন গরীব মেধাবী ছাত্রীকে প্রাইভেট পড়ার কথা বলে তার নিজের বাসায় নিয়ে দরজা বন্ধ করে যৌন নির্যাতন করেন উক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ। এ ঘটনার প্রতিবাদে ধর্মপাশা সর্বস্তরের জনগণ এবং স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা রাস্তায় নেমে আসে এবং মিছিলে মিছিলে উতপ্ত হয় ধর্মপাশা। এবং সে সময় বেশ কয়েকটি পত্রিকায় যৌন নির্যাতনের খবর প্রকাশিত হয়।



