Trending Now

দেশের ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়নে নিরলস কাজ করছেন বিসিক চেয়ারম্যান মো: সাইফুল ইসলাম

Date:

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের ক্ষুদ্র ও কুটির শিল্পের প্রসারে এবং উদ্যোক্তাদের ভাগ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) বর্তমান চেয়ারম্যান মো: সাইফুল ইসলাম। তাঁর দক্ষ নেতৃত্বে বিসিকের বিভিন্ন কার্যক্রম ও তদারকি কর্মসূচি বর্তমানে আরও গতিশীল হয়েছে।
দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি দেশের তৃণমূল পর্যায়ের উদ্যোক্তাদের সহায়তা প্রদান এবং বিসিক শিল্পনগরীগুলোর আধুনিকায়নে বিশেষ গুরুত্ব দিয়েছেন। বিশেষ করে বিসিকের বিভিন্ন প্রকল্প পরিদর্শন এবং সরাসরি মাঠপর্যায়ের কার্যক্রম তদারকি করার মাধ্যমে তিনি কর্মকর্তাদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছেন।
বিসিক সূত্র জানায়, চেয়ারম্যান মো: সাইফুল ইসলাম কেবল দাপ্তরিক কাজের মধ্যেই সীমাবদ্ধ নন, বরং তিনি সরাসরি শিল্প এলাকাগুলো পরিদর্শন করে উদ্যোক্তাদের সমস্যা শুনছেন এবং তা সমাধানে দ্রুত পদক্ষেপ নিচ্ছেন। তাঁর এই ইতিবাচক ও উন্নয়নমুখী দৃষ্টিভঙ্গির ফলে শিল্পনগরীগুলোতে নতুন কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়ছে।
দেশের অর্থনৈতিক ভিত্তি মজবুত করতে কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (CMSME) কোনো বিকল্প নেই। চেয়ারম্যানের নির্দেশনায় বর্তমানে বিসিক সারা দেশে দক্ষ জনশক্তি গড়ে তুলতে প্রশিক্ষণ কর্মসূচি জোরদার করেছে। এছাড়া নারী উদ্যোক্তাদের উৎসাহিত করতে এবং উৎপাদিত পণ্যের বাজারজাতকরণে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে তিনি অগ্রণী ভূমিকা রাখছেন।
চেয়ারম্যানের এই কর্মতৎপরতা আগামী দিনে বাংলাদেশকে একটি সমৃদ্ধ ও শিল্পোন্নত রাষ্ট্রে পরিণত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করছেন শিল্প সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।জামালপুর বিসিকের একজন বিশিষ্ট ব্যাবসায়ী রফিকুল ইসলাম লিটন জানান,বিসিকের বর্তমান চেয়ারম্যানের সার্বিক সহযোগিতায় এ বছর জামালপুর দেশের সবচেয়ে বড় বিসেকের মেলা অনুষ্ঠিত হয়েছে। উনার চিন্তা চেতনা ও মেধা মননে সরকারে এই দফতরে উন্নয়নের যাত্রা নতুন মাত্রা যোগ করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...