Trending Now

দুর্গাপুরে ২৪০ বোতল ভারতীয় মদ সহ প্রাইভেটকার আটক

Date:

মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা : নেত্রকোনার দুর্গাপুরে  ২৪০ বোতল ভারতীয় মদ সহ এক প্রাইভেটকার আটক করেছে ছাত্র-জনতা। সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে পৌর শহরের সাধুপাড়া এলাকা থেকে এসব আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে দুর্গাপুর সদর ইউনিয়নের সীমান্ত এলাকা থেকে একটি সাদা প্রাইভেটকার (মেট্রো গ ১৭-৫১১৯) স্থানীয় এক ব্যক্তিকে আহত করে বেপোরোয়া গতিতে পালাতে থাকে। ওই সময় প্রাইভেটকারটিকে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী ও স্থানীয়রা ধাওয়া করলে পৌরশহরের সাধুপাড়া এলাকার সরকারি হাসপাতাল সংলগ্ন রাস্তায় ফেলে গাড়ির লোকজন পালিয়ে যায়। সেসময় গাড়ির ভিতরে মদ দেখে শিক্ষার্থীরা পুলিশ ও সেনাবাহিনীকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীরা তল্লাশি করে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ২৪০ বোতল মদ উদ্ধারসহ চালক বিহীন প্রাইভেটকারটি জব্দ করে পুলিশ হেফাজতে নিয়ে যায়।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান,জব্দকৃত মদ ও প্রাইভেটকারটিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

​বিজিবি’র সেপ্টেম্বর মাসের অভিযানে ২৫৪ কোটি ২০ লাখাধিক টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ

​সংলাপ রিপোর্ট ​বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত এলাকাসহ...

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...