Trending Now

দিনাজপুরে আঞ্জুমান মুফিদুল ইসলামের উদ্যোগে শীতার্ত প্রবীণ ও প্রতিবন্ধী মানুষের মাঝে কম্বল বিতরণ

Date:

দিনাজপুর জেলা প্রতিনিধি

২২ ডিসেম্বর রবিবার স্টেশন রোডস্থ নিজস্ব কার্যালয় প্রাঙ্গণে ঐতিহ্যবাহী সামাজিক ও বেওয়ারিশ লাশ দাফন কার্যক্রম বাস্তবায়নকারী প্রতিষ্ঠান দিনাজপুর আঞ্জুমান মফিদুল ইসলাম এর উদ্যোগে দিনাজপুরের অসহায় শীতার্ত প্রবীন ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
কম্বল বিতরণ করতে গিয়ে আঞ্জুমান মফিদুল ইসলাম দিনাজপুর জেলা শাখার সভাপতি ও সাবেক দিনাজপুর পৌরসভার চেয়ারম্যান সৈয়দ মোসাদ্দেক হোসেন লাবু বলেন, আঞ্জুমান মফিদুল ইসলাম সংগঠন বেওয়ারিশ লাশ দাফন কার্যক্রমের পাশাপাশি নারীদের ক্ষমতায়ন বৃদ্ধি ও স্বনির্ভর করতে সেলাই কার্যক্রম চালু রেখেছে। প্রশিক্ষণ শেষে তাদের সনদ ও বিনামূল্যে সেলাই মেশিন প্রদান করা হচ্ছে। আমরা প্রতিবছরের মতো এবারেও দিনাজপুরের অসহায় শীতার্ত প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে শীত নিবারনের জন্য কম্বল বিতরণ করছি। স্বাগত বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের সাধারণ সম্পাদক মহসিনুল কালাম রুবেল বলেন, দিনাজপুরে আঞ্জুমান মফিদুল ইসলাম ঐতিহ্যের সাথে কার্যক্রম পরিচালনা করে আসছে। মানবতার কল্যাণে আমরা মানুষের সেবা করে থাকি। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ-সভাপতি লুৎফুন কবির বকুল। সঞ্চালকের দায়িত্ব পালন করেন জেলা কমিটির নির্বাহী সদস্য আবুল কালাম আজাদ। সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন নির্বাহী সদস্য মোঃ সিদ্দীকুর রহমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...