Trending Now

দাপুটে জয়ে সিরিজে সমতায় ফিরলো ভারত

Date:

ক্রিড়া ডেস্ক : ইংল্যান্ডের সামনে ভারত যখন চারশর কাছাকাছি রানের লক্ষ্য দিলো, তখনই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল। চতুর্থ দিনে কেবল নিজেদের কাজটা করলেন ভারতীয় বোলাররা। আর তাতেই বিশাখাপত্তনম টেস্টে ১০৬ রানের জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ১-১ ব্যবধানে সমতায় ফিরলো ভারত।

তৃতীয় দিনের খেলা শেষে জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ছিল ৯ উইকেটে ৩৩২ রান। আজ প্রথম সেশনে তারা তোলে ১২৭ রান, হারাতে হয় ৫ উইকেট। একে একে বিদায় নেন রেহান আহমেদ, ওলি পোপ, জো রুট, জ্যাক ক্রলি ও জনি বেয়ারস্টো। বাকি কাজটা মধ্যাহ্নবিরতির পর এসে সম্পন্ন করে ভারত।

সকালের শুরুতেই রেহানকে ফিরিয়ে দিনে ভারতের প্রথম ব্রেকথ্রু এনে দেন অক্ষর প্যাটেল। এরপর আশ্বিনকে জোরের ওপর কাট করতে গিয়ে রোহিতের হাতে ধরা পড়েন পোপ। রুট এসে খেলা শুরু করেন হিসেব করে। তবে আশ্বিনকে এগিয়ে সে মারতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দেন তোলেন অক্ষরের হাতে। এই ধারা বজায় থাকে ম্যাচের শেষ অবধি।

স্টোকস ফেরেন রানআউট হয়ে। ভারতকে এরপর অপেক্ষায় রাখে ফোকস ও হার্টলির অষ্টম উইকেট জুটি। শেষ পর্যন্ত বুমরার বলে ফোকস ফিরতি ক্যাচ দিলে ভাঙে জুটি। লেজ ছাটাইয়ের বাকি কাজটা করেন আশ্বিন। 

সংক্ষিপ্ত স্কোর
ভারত: ৩৯৬ ও ৭৮.৩ ওভারে ২৫৫ (গিল ১০৪, শ্রেয়াস ২৯, আশ্বিন ২৯)
ইংল্যান্ড: ২৫৩ ও ২৯২ (ক্রলি ৭৩, ফোকস ৩৬, হার্টলি ৩৬)
ফল: ভারত ১০৬ রানে জয়ী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

​বিজিবি’র সেপ্টেম্বর মাসের অভিযানে ২৫৪ কোটি ২০ লাখাধিক টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ

​সংলাপ রিপোর্ট ​বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত এলাকাসহ...

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...