Trending Now

ঢাকা সফরে আসছেন ভুটানের রাজা

Date:

সংলাপ ডেস্ক : পাঁচ দিনের সফরে আগামী ২৫ মার্চ ঢাকায় আসছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। তিনি স্বাধীনতা দিবসের কর্মসূচিতে অংশ নেবেন। ঢাকা সফরকালে ভুটানের রাজা সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। এছাড়া রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে।

সফরকালে জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, পদ্মা সেতু, আড়াইহাজার বিশেষ ইকোনমিক জোন, কুড়িগ্রাম বিশেষ ইকোনমিক জোন, সোনাহাট স্থলবন্দর প্রভৃতি পরিদর্শন করবেন।

ভুটানের রাজার এ সফরে বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হতে পারে। এছাড়া, কুড়িগ্রামে ভুটানের বিনিয়োগের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন, বিদ্যুৎ, কৃষি, স্বাস্থ্য খাতসহ বিভিন্ন খাতে সহযোগিতার বিষয়ে আলোচনা হতে পারে।

সফর শেষে ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক আগামী ২৯ মার্চ ঢাকা ত্যাগ করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

​বিজিবি’র সেপ্টেম্বর মাসের অভিযানে ২৫৪ কোটি ২০ লাখাধিক টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ

​সংলাপ রিপোর্ট ​বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত এলাকাসহ...

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...