Trending Now

ডিএমপির জুন মাসের অপরাধ পর্যালোচনা সভা সম্পন্ন: শ্রেষ্ঠ বিভাগ মিরপুর, শ্রেষ্ঠ থানা পল্লবী

Date:

সংলাপ রিপোর্ট

ঢাকা মহানগরে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ অবদান রাখায় বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও ইউনিটকে পুরস্কৃত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। জুন-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উত্তম কাজের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।  

আজ সোমবার (১৩ জুলাই, ২০২৬) সকাল সাড়ে ১০টায় ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ।  

ডিএমপির ক্রাইম বিভাগের মধ্যে জুনের পারফরম্যান্সে শ্রেষ্ঠ অপরাধ বিভাগ নির্বাচিত হয়েছে মিরপুর বিভাগ। ডিএমপির ৫০টি থানার মধ্যে শ্রেষ্ঠ থানা হওয়ার গৌরব অর্জন করেছে পল্লবী থানা। এছাড়া দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে তুরাগ ও শাহজাহানপুর থানা।  

সহকারী পুলিশ কমিশনার (এসি) ক্যাটাগরিতে প্রথম হয়েছেন ডেমরা জোনের মো. শামীম হোসেন এবং দ্বিতীয় হয়েছেন মোহাম্মদপুর জোনের মো. আব্দুল্লাহ আল মামুন। সাব-ইন্সপেক্টর (এসআই) ক্যাটাগরিতে আদাবর থানার এসআই তরুণ কুমার প্রথম এবং পল্লবী থানার এসআই মো. সাইফুল ইসলাম দ্বিতীয় শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত হন। এএসআইদের মধ্যে যাত্রাবাড়ী থানার এএসআই মো. আক্তারুজ্জামান মন্ডল পলাশ প্রথম এবং মিরপুর থানার এএসআই মো. আনারুল ইসলাম দ্বিতীয় স্থান অর্জন করেন।  

ডিটেকটিভ ব্রাঞ্চ বা ডিবি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ বিভাগ নির্বাচিত হয়েছে ডিবি লালবাগ বিভাগ। শ্রেষ্ঠ টিম লিডার হিসেবে পুরস্কৃত হয়েছেন ডিবি ওয়ারী জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. ফজলুল করিম।  

এদিকে ট্রাফিক ব্যবস্থাপনায় শ্রেষ্ঠ বিভাগের পুরস্কার জিতেছে ট্রাফিক মিরপুর বিভাগ। ট্রাফিক সার্জেন্টদের মধ্যে দারুসসালাম ট্রাফিক জোনের সার্জেন্ট মো. দেলোয়ার হোসেন শ্রেষ্ঠ সার্জেন্ট নির্বাচিত হয়েছেন।  

পুরস্কার বিতরণী শেষে ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ সকল পুলিশ সদস্যকে নিরপেক্ষভাবে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আরও তৎপর ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।  

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) ও প্রশাসন বিভাগের অতিরিক্ত দায়িত্বে থাকা মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি) আবুল বাশার তালুকদারসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

জলমগ্ন ঢাকা: মেইন রাস্তায় অলিতে-গলিতে থৈ থৈ পানি

সংলাপ রিপোর্ট দীর্ঘদিন পর বর্ষার এক প্রলয়ংকরী ও রুদ্র...

ইনকিলাবের সংবাদের প্রতিবাদে গৌরীপুর বিএনপির সংবাদ সম্মেলন, ‘মিথ্যা ও মনগড়া তথ্য প্রকাশের’ অভিযোগ

আনোয়ার হোসেন শাহীনঃময়মনসিংহের গৌরীপুরে প্রকাশিত একটি সংবাদের প্রতিবাদে সংবাদ...