Trending Now

ডিএমপিতে ৪ পুলিশ পরিদর্শককে বদলি ও পদায়ন

Date:

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত ৪ জন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে জনস্বার্থে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) মোঃ সরওয়ার বিপিএম-সেবা স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।  

অফিস আদেশ অনুযায়ী, ডিএমপির তুরাগ থানার বর্তমান অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ রফিকুল ইসলামকে গোয়েন্দা বিভাগে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন পল্লবী থানার বর্তমান নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোস্তাফিজুর রহমান, যাকে তুরাগ থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।  

অন্যদিকে, খিলক্ষেত থানার বর্তমান অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ আব্দুল আলীমকে গোয়েন্দা বিভাগে বদলি করা হয়েছে। তার জায়গায় খিলক্ষেত থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে ডিবি-সাইবার স্পেশাল ক্রাইম উত্তর বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক জনাব মুহাম্মদ সোহরাব আল হোসাইনকে।  

আদেশে উল্লেখ করা হয়েছে যে, জনস্বার্থে জারিকৃত এই বদলি ও পদায়নের সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। বদলীকৃত কর্মকর্তাদের সংশ্লিষ্ট দপ্তরে যোগদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করা হয়েছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

​বিজিবি’র সেপ্টেম্বর মাসের অভিযানে ২৫৪ কোটি ২০ লাখাধিক টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ

​সংলাপ রিপোর্ট ​বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত এলাকাসহ...

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...