Trending Now

টেকনো ড্রাগসের মুনাফা বেড়েছে ৩৬ শতাংশ

Date:

ডেস্ক নিউজ : পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি টেকনো ড্রাগস লিমিটেডের পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিক (জানুয়ারি-মার্চ, ২০২৪) ও নয় মাসের (জুলাই-মার্চ, ২০২২৩) প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ৩৬ শতাংশ বেড়েছে।

সোমবার (১৫ জুলাই) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য মতে,  কোম্পানিটির চলতি হিসাব বছরের ৯ মাসে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.৫৮ টাকা। আগের বছরের একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ১.৯০ টাকা। সে হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির মুনাফা ০.৬৮ টাকা বা ৩৬ শতাংশ বেড়েছে।

এদিকে, চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিক কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৪২ টাকা। আগের বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ০.৩১ টাকা। এ হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির মুনাফা ০.১১ টাকা বা ৩৫ শতাংশ বেড়েছে।

২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩০.৩২ টাকায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেফতার

বিশেষ প্রতিবেদক, দৈনিক সংলাপ চাঁদাবাজি ও দখলদারির সুনির্দিষ্ট অভিযোগে...