Trending Now

টঙ্গীর চেরাগআলীতে ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে যোগ দিয়েছে বিজিবি

Date:

​নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড নামের একটি ওষুধ কারখানার কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

​বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। কারখানার কেমিক্যাল গোডাউনে আগুন লাগার পর মুহূর্তেই তা চারপাশে ছড়িয়ে পড়ে।

​খবর পেয়ে ফায়ার সার্ভিসের একের পর এক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। আগুন ভয়াবহ আকার ধারণ করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি উদ্ধার সহায়তায় যোগ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বাংলাদেশ সেনাবাহিনী। বিজিবি সদর দপ্তর থেকে জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম জানান,আগুন বিজিবি সদস্যরা উদ্ধার কাজে যোগ দিয়েছে।

​শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রায় ২০টি ইউনিট যৌথভাবে কাজ করে যাচ্ছে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ বা কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

‎রাজনীতি ও দূরদর্শী নেতৃত্বের অনন্য বাতিঘর: তৃণমূল থেকে সংসদ পরিচালনা ও বিশ্বমঞ্চে ব্যারিস্টার কায়সার কামাল

‎বিশেষ প্রতিবেদক, দৈনিক সংলাপ: ‎বাংলার উত্তর-পূর্বাঞ্চলের সীমান্তঘেঁষা পাহাড়, হাওর আর...

​বিজিবি’র সেপ্টেম্বর মাসের অভিযানে ২৫৪ কোটি ২০ লাখাধিক টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ

​সংলাপ রিপোর্ট ​বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত এলাকাসহ...

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...