Trending Now

টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

Date:

কামরুল হাসান রনি : গাজীপুরের টঙ্গী মাছিমপুর এলাকায় ফায়ার স্টেশনের সামনে গতকাল রাতে একদল ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মো: জাফর উল্লাহ (৪২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি একজন পোশাককর্মী ছিলেন। সে ফেনী সদরের করোচিয়া গ্রামের করিম উল্লাহ’র ছেলে। এসময় স্থানীয় জনতা দুই ছিনতাইকারীকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করে।

জানা যায়, নিহত জাফরউল্লাহ ঢাকার সবুজবাগে পরিবারের সাথে বসবাস করেন। গতকাল মঙ্গলবার রাত ১১টায় বাসযোগে টঙ্গী ফায়ার স্টেশনের সামনে নামেন। পরে একদল ছিনতাইকারী তাঁর পথ রোধ করে মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এসময় তাঁর ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে ছিনতাইকারী সজিব ও শাহীনকে আটক করে গণধোলাই দেয়। পরে আহত জাফরউল্লাহকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে গাজীপুর মর্গে প্রেরণ করেন।

এব্যাপারে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায়সার আহমেদ এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রীয়াধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...