Trending Now

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু

Date:

ঝিনাইদহ: ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সদরের সুরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তাপস কুমার তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন-মোকছেদ মোল্লা (৬০), রেশমা খাতুন (৪৫) ও হাসিনা বেগম (৬৫)।

স্থানীয়দের বরাত দিয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিস জানায়, স্থানীয়রা জানান, রোববার সন্ধায় ঝড়-বৃষ্টিতে মোকছেদ মোল্লার বাড়ির পেছনে বিদ্যুতের তারের ওপর একটি পেঁপে গাছ ভেঙে পড়ে। সেসময় মোকছেদ তারের ওপর থেকে গাছ সরাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এরপর সারারাত পরিবারের সদস্য ও প্রতিবেশিরা খোঁজাখুঁজি করলেও তাকে পাওয়া যায় না। পরে সোমবার সকালে সাড়ে ১০টার দিকে বাড়ির পেছনে মোকছেদ মোল্লার মরদেহ দেখতে পায় রেশমা খাতুন ও হাসিনা বেগম। মোকছেদকে বৈদ্যুতিক তার থেকে সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তারা । এরপর খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা আহত দুজনকে সদর হাসপাতালে আনলে চিকিৎসক তাদেরও মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তাপস কুমার জানান, হাসপাতালে আনার আগেই রেশমা ও হাসিনা মারা যান। মোকছেদ আলীর মৃত্যু হয় ঘটনাস্থলেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেফতার

বিশেষ প্রতিবেদক, দৈনিক সংলাপ চাঁদাবাজি ও দখলদারির সুনির্দিষ্ট অভিযোগে...