Trending Now

জোড়া সেঞ্চুরির চাপায় সিরিজ খোয়ালো বাংলাদেশ

Date:

ক্রিড়া প্রতিবেদক : এই ম্যাচে বাংলাদেশ নারী দলের সামনে সুযোগ ছিল ইতিহাসের পুনরাবৃত্তি করার। কিন্তু পারলো না নিগার সুলতানা জ্যোতির দল। সিরিজ নির্ধারণী শেষ ও তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ২১৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিলো স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।

শনিবার (২৩ ডিসেম্বর) বেনোনিতে টস জিতে ব্যাট করতে নেমে লরা উলভার্ট ও তাজমিন ব্রিটসের জোড়া সেঞ্চুরিতে ভর করে ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩১৬ রানের পাহাড় গড়ে স্বাগতিকরা। রান তাড়ায় নেমে লক্ষ্যের ধারে কাছে যেতে পারল না বাংলাদেশ। ৩১.১ ওভারে ১০০ রানেই গুটিয়ে যায় বাঘিনীরা।

ব্যাট করতে নেমে উলভার্ট ও ব্রিটস উদ্বোধনী জুটিতে যোগ করেন ২৫৩ বলে ২৪৩ রান। পঞ্চম সেঞ্চুরি করার পথে ১৩৪ বলে ১ ছক্কা ও ১৩ চারে ১২৬ রান করেন উলভার্ট। ১২৪ বলে দুই ছক্কা ও আট চারে ১১৮ রান করার পথে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন ব্রিটস। 

দুই ওপেনারের ভীতের ওপর দাঁড়িয়ে ঝড় তোলেন সুনে লিস ও আনেকে বশ। ১৭ বলে ৬ চারে ৩৪ রান করেন লিস। ১৯ বলে ২৮ রানে অপরাজিত থাকেন বশ।

রান তাড়ায় নেমে শুরু থেকেই আসা-যাওয়ার মিছিলে যোগ দেন বাংলাদেশের ব্যাটাররা। প্রথম চার ব্যাটারের কেউ যেতে পারেননি দুই অঙ্কে। শামিমা সুলতানা, ফারজানা হক, মুর্শিদা খাতুন ও নিগারের দ্রুত বিদায়ে অনেকটাই নিশ্চিত হয়ে যায় বড় পরাজয়। কেবল খানিকটা লড়াই করেন রিতু মনি। ৬৭ বলে করেন ৩৩ রান তিনি। 

১০ রানে ৩ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সফলতম বোলার ন্যাডাইন ডি ক্লার্ক। আয়াবঙ্গা খাকা ৩ উইকেট নেন ১৫ রানে।

সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: ৫০ ওভারে ৩১৬/৪ (উলভার্ট ১২৬, ব্রিটস ১১৮)
বাংলাদেশ: ৩১.১ ওভারে ১০০ (রিতু ৩৩, ফাহিমা ১৫)
ফল: দক্ষিণ আফ্রিকা ২১৬ রানে জয়ী
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে জয়ী দক্ষিণ আফ্রিকা
প্লেয়ার অব দা ম্যাচ: তাজমিন ব্রিটস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

​বিজিবি’র সেপ্টেম্বর মাসের অভিযানে ২৫৪ কোটি ২০ লাখাধিক টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ

​সংলাপ রিপোর্ট ​বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত এলাকাসহ...

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...