Trending Now

জেল পালানো ৭০০ আসামি পলাতক জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

Date:

সংলাপ প্রতিবেদক

রকার পতনের পর দেশের বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দিদের মধ্যে ৭০০ জন এখনো ধরাছোঁয়ার বাইরে আছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, “এখনো ৭০০ জন বন্দি বাইরে রয়েছে। এছাড়া বাকিদের বন্দি করে কারাগারে রাখা হয়েছে।”

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে এক অনুষ্ঠানে রোববার সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “কারাবন্দিদের পালিয়ে যাওয়ার বিষয়টি তদন্ত চলছে। কোনো ঘটতি যেন না থাকে সে ব্যবস্থা নেওয়া হয়েছে।“

তুমুল গণ আন্দোলনের মুখে শেখ হাসিনার পতনের পর সারাদেশে অস্থিরতা ও সহিংসতার মধ্যে দেশের বিভিন্ন কারাগারে হামলা ও বিদ্রোহের ঘটনা ঘটে।

ওই সময় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ‘বিদ্রোহের সময়’ দেয়াল টপকে দুইশর বেশি বন্দি পালিয়ে যায় এবং নিরাপত্তা কর্মীদের গুলিতে ছয়জন নিহতের খবর আসে।

তবে কেবল কাশিমপুর নয়, নরসিংদী, কুষ্টিয়া, বগুড়াসহ দেশের বিভিন্ন কারাগার থেকে প্রায় ২ হাজার ২০০ বন্দি পালানোর খবর আসে। যাদের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছাড়াও জঙ্গিরাও ছিলেন।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে সাংবাদিক জানতে চান, পটপরিবর্তনের পর ছিনতাই, চুরি, রাহাজানি, খুনোখুনি বেড়ে গেছে- এ ব্যাপারে পুলিশ কী করছে?

তিনি বলেন, “যে বিষয়টি বললেন, সেটি আমি অস্বীকার করবো না। ছিনতাই চাঁদাবাজি হচ্ছে, আবার যারা করছে তারা ধরাও পড়ছে।

“ছাড়া পাওয়ার পর তারা আবার এগুলো করছে। এটা সত্য কথা।”

এ ধরনের অপরাধ যতটুকু কমিয়ে আনা যায় সে বিষয়ে সরকার ‘চেষ্টা চালাচ্ছে’ বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

সংলাপ রিপোর্ট দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা...

ডিএমপির শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন আজহারুল ইসলাম

​দৈনিক সংলাপ প্রতিনিধি:​ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা...

সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে কুমিল্লা, ফেনী ও আখাউড়া সীমান্ত পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক

​সংলাপ রিপোর্ট: ​সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ, সুরক্ষা ব্যবস্থা জোরদার...

টেকনাফে বিজিবির অভিযানে শতাধিক আইইডি বোমা তৈরির সরঞ্জাম, অস্ত্র-গোলাবারুদসহ ২ জন আটক

​সংলাপ রিপোর্ট বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজারের টেকনাফ উপজেলার...