Trending Now

জামিন বাতিল, রাখিকে আত্মসমর্পণের নির্দেশ

Date:

বিনোদন ডেস্ক : বলিউডের বিতির্কিত অভিনেত্রী রাখি সাওয়ান্তের বিরুদ্ধে অন্তঃরঙ্গ ভিডিও ফাঁসের অভিযোগে মানহানির মামলা করেছেন তার প্রাক্তন স্বামী আদিল দুরানি। গ্রেপ্তার এড়াতে আগাম জামিন আবেদন করেছিলেন রাখি। কিন্তু এ আবেদন খারিজ করে দিয়েছেন ভারতীয় সুপ্রিম কোর্ট।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই-এর বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গতকাল আগাম জামিনের আবেদন করেছিলেন রাখি সাওয়ান্তের আইনজীবী। কিন্তু তা খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্ট। পাশাপাশি নিম্ন আদালতে আগামী ৪ সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত।

গতকাল ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন আদিল। তাতে তিনি বলেন, আজ আমার খুব আনন্দের দিন। কারণ রাখির আগাম জামিন বাতিল করেছেন আদালত। শুধু তাই নয়, আগামী ৪ সপ্তাহের মধ্যে রাখিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত। সোজা হিসাব, আগে রাখিকে জেলে যেতে হবে, তারপর জামিন মিলবে।  

রাখির আইনজীবী জানান, যে ভিডিও টিভি অনুষ্ঠানে দেখানো হয়েছে তা পাঁচ বছরের পুরোনো। আর ভিডিওর কোয়ালিটি খুবই খারাপ; যাতে ঠিকভাবে কাউকে বোঝাই যাচ্ছে না। রাখির স্বাস্থ্যগত অবস্থা ও চিকিৎসা পদ্ধতি বিবেচনা করে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাবাসাদ এড়ানোর দাবি জানানো হয়।

গত বছরের ২৫ আগস্ট একটি টিভি অনুষ্ঠানে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও নিজের মুঠোফোনে রাখি প্রদর্শন করেন। প্রায় ২৫-৩০ মিনিট দৈর্ঘ্যের মোট দু’টি ভিডিও দেখানো হয়েছিল। পরে রাখির প্রাক্তন স্বামী আদিল মুম্বাইয়ের আম্বোলি থানায় রাখির বিরুদ্ধে মানহানি ও তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের করেন। আদিলের অভিযোগ, অশ্লীল ভিডিও সম্প্রচার করে তার গোপনীয়তার অধিকার লঙ্ঘন করেছেন রাখি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...