Trending Now

জাতীয় রপ্তানি ট্রফি পেল খুলনার প্রিয়াম ফিশ এক্সপোর্ট

Date:

খুলনা প্রতিনিধিঃ ২০২১-২২ অর্থবছরে বৈদেশিক মুদ্রা আহরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখায় ৭৭ প্রতিষ্ঠানকে জাতীয় রপ্তানি ট্রফি ও সনদ দেওয়া হয়েছে। এর মধ্যে হিমায়িত খাদ্য খাতে বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি ও সনদ পেল খুলনার প্রিয়াম ফিশ এক্সপোর্ট।

রোববার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি (রৌপ্য) গ্রহণ করেন প্রিয়াম ফিশ এক্সপোর্ট এর ব্যবস্থাপনা পরিচালক ও খুলনা রিপোর্টার্স ক্লাবের সম্মানিত নির্বাহী উপদেষ্টা এস কে আব্দুল কাদের।

কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক এস কে আব্দুল কাদেরের হাতে বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি (রৌপ্য) তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, জাতীয় রপ্তানি ট্রফি নীতিমালা-২০১৩ অনুসরণ করে প্রাথমিক ও চূড়ান্ত বাছাই কমিটির মাধ্যমে মোট ৩২টি খাতের রপ্তানিকারকদের মধ্য থেকে রপ্তানি আয়, আয়গত প্রবৃদ্ধি, নতুন পণ্যের সংযোজন, নতুন বাজারে প্রবেশ, কমপ্লায়েন্স প্রতিপালন ইত্যাদি বিষয় বিবেচনা করে ট্রফি বিজয়ী প্রতিষ্ঠান নির্বাচন করা হয়েছে। সব খাতের মধ্য থেকে সর্বোচ্চ রপ্তানি আয় অর্জনকারী প্রতিষ্ঠানকে বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি শিরোনামে ১টি বিশেষ ট্রফির (স্বর্ণ) পাশাপাশি বিভিন্ন খাতে মোট ২৯টি স্বর্ণ, ২৭টি রৌপ্য এবং ২১টি ব্রোঞ্জ ট্রফি দেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠানের নামের তালিক সম্প্রতি গেজেট আকারে প্রকাশ করে বাণিজ্য মন্ত্রণালয়। গেজেট অনুযায়ী প্রিয়াম ফিশ এক্সপোর্ট জাতীয় রপ্তানি ট্রফি পেয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...