Trending Now

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরকে হত্যার হুমকি; অভিযোগে জিডি

Date:

নাছির উদ্দিন সুজনঃ জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে সপরিবারে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

গত বৃহস্পতিবার জি এম কাদেরের পক্ষে তাঁর ব্যক্তিগত সহকারী আবদুল হান্নান এই জিডি করেন। সংলাপকে এ তথ্য নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান। তিনি বলেন, ঘটনাটি তদন্ত করে দোষী ব্যক্তিকে আইনের আওতায় আনার কাজ চলমান রয়েছে।

জিডিতে বলা হয়েছে, ‘গত ১৩ ডিসেম্বর দিবাগত রাত ৪টা ৩ মিনিটে অজ্ঞাত এক ব্যক্তি জি এম কাদেরের ব্যক্তিগত মুঠোফোনে হত্যার হুমকি দিয়েছেন। হত্যার হুমকিদাতা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচন সফল করার প্রয়াস থেকে জি এম কাদেরকে বিরত থাকতে বলেছেন।’

এ ব্যাপারে জি এম কাদেরের ব্যক্তিগত সহকারী আবদুল হান্নান প্রথম আলোকে বলেন, যিনি হুমকি দিয়েছেন, তাঁকে এখন পর্যন্ত শনাক্ত করার কোনো তথ্য তাঁর জানা নেই। দ্রুত হুমকিদাতাকে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...