Trending Now

জাতিসংঘের হেলিকপ্টার জব্দ করল আল-শাবাব

Date:

সংলাপ ডেস্ক : পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ায় জাতিসংঘের একটি হেলিকপ্টার জব্দ করে নিয়ে গেছে দেশটির সশস্ত্র গোষ্ঠী আল-শাবাব। এ সময় হেলিকপ্টারে ৯ জন আরোহী ছিলেন।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘ মিশনের হেলিকপ্টারটি মধ্য সোমালিয়ায় আল-শাবাব নিয়ন্ত্রণাধীন এলাকায় জরুরি অবতরণ করেছিল। এরপর সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা হেলিকপ্টারটি দখল নেয় এবং যাত্রীদেরও আটক করে। স্থানীয় সময় বুধবার বিকেলে এই ঘটনা ঘটে।

সোমালিয়ার সামরিক কর্মকর্তা মেজর হাসান আলী রয়টার্সকে বলেছেন, মধ্য সোমালিয়ার বেলেডওয়েইন শহর থেকে উড্ডয়নের পরপরই বিমানটি ত্রুটির সম্মুখীন হয় এবং গালগুডুড অঞ্চলের সীমান্তবর্তী হিন্দেরে গ্রামের কাছে জরুরি অবতরণ করে। 

তিনি জানিয়েছেন, বেশ কয়েকজন বিদেশি ও দুজন স্থানীয় ব্যক্তি হেলিকপ্টারটিতে ছিলেন। এতে চিকিৎসা সামগ্রীও ছিল। এ হেলিকপ্টারে করে গালগাদুদ অঞ্চল থেকে আহত সেনাদের নিয়ে যাওয়ার কথা ছিল।

সোমালিয়ায় জাতিসংঘের মিশন (আনসম) দেশটিতে ‘জাতিসংঘের চুক্তিবদ্ধ হেলিকপ্টার জড়িত একটি ঘটনার’ কথা নিশ্চিত করেছে। সংস্থাটি বলেছে, কী ঘটেছে সে সম্পর্কে তারা তথ্য সংগ্রহ করছে এবং এ ঘটনায় প্রতিক্রিয়া জানানোর প্রচেষ্টা চলছে।

বিষয়টির সাথে পরিচিত জাতিসংঘের দুটি সূত্র রয়টার্সকে জানিয়েছেন, বিমানটিতে নয়জন যাত্রী ছিল।

আল শাবাবের হাতে আটক ব্যক্তিদের পরিচয় বা তাদের জাতীয়তা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।

দক্ষিণ ও মধ্য সোমালিয়ার বড় একটি অংশ নিয়ন্ত্রণ করে আল-শাবাব। আল-কায়েদার সাথে গোষ্ঠীটির সম্পৃক্ত রয়েছে। প্রায় ২০ বছর ধরে দেশের পশ্চিমাপন্থি সরকার হঠাতে লড়াই চালিয়ে আসছে তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...