Trending Now

জয়পুরহাটে ছাত্র ফ্রন্টের সংগঠনিক আলোচনা সভা 

Date:

সুলতান মাহমুদ, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটে জাকের পার্টি ছাত্র ফ্রন্টের সাংগঠনিক আলোচনা সভা ও দাওয়াত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল রবিবার রাতে জেলা জাকের পার্টির ছাত্র ফ্রন্টের আয়োজনে বিশ্ব ইসলামী মহাসম্মেলন ২০২৫ উপলক্ষে  উপজেলা ভিত্তিক আক্কেলপুর  উপজেলার জামালগঞ্জে এ সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় আক্কেলপুর উপজেলার সভাপতি নূরে আলম এর সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন, ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, এম হাবিবুর রহমান সিদ্দিকী। 

প্রধান বক্তা ছিলেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফতি মাওলানা হাফেজ কাউসার আহম্মেদ চাঁদপুরী। 

বিশেষ অতিথি ছিলেন, বগুড়া সাংগঠনিক বিভাগের সভাপতি ও কেন্দ্রীয় ছাত্র ফ্রন্টের সহ-সংগঠনিক সম্পাদক আবু শরীফ। 

এছাড়া উপস্থিত ছিলেন, জেলা ছাত্র ফ্রন্টের সভাপতি মোহাম্মদ  ইউসুফ আলী, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা। 

জেলা মহিলা ফ্রন্টের অসাধারণ সম্পাদিকা জান্নাতুল ফেরদৌস টপি, সংগঠনিক সম্পাদিকা নাজমা বেগম, ধর্ম বিষয়ক সম্পাদিকা নার্গিস সুলতানা নাইস, ছাত্রী ফ্রন্টের সাংগঠনিক সম্পাদিকা ফাহমিদা হুসাইন  ও হিন্দু ভক্ত ফ্রন্টের সভাপতি টুটুল কুমার ভট্টাচার্য সহ জেলার বিভিন্ন স্থান থেকে আগত হাজার হাজার নারী – পুরুষ নেতাকর্মীরাদের আগমন ঘটে আলোচনা সভায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেফতার

বিশেষ প্রতিবেদক, দৈনিক সংলাপ চাঁদাবাজি ও দখলদারির সুনির্দিষ্ট অভিযোগে...