Trending Now

চোটে ভোগা ‘চতুষ্টয়’কে নিয়েই অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল

Date:

প্যাট কামিন্স ও গ্লেন ম্যাক্সওয়েল চোটে ভুগছেন

প্যাট কামিন্স, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক ও গ্লেন ম্যাক্সওয়েল—চোটে পড়েছিলেন এই চতুষ্টয় তারকা। কিন্তু অস্ট্রেলিয়া তাঁদের নিয়েই ভারতে বিশ্বকাপে খেলতে যাবে। ওয়ানডে বিশ্বকাপের আজ ১৫ জনের স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। সেখানে কোনো চমক নেই। প্রত্যাশামতোই স্কোয়াডে জায়গা পেয়েছেন এ চার তারকা ক্রিকেটার। ২৮ সেপ্টেম্বরের মধ্যে আইসিসির কাছে ১৫ জনের চূড়ান্ত স্কোয়াড জানিয়ে দেবে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

ভারতে ৫ অক্টোবর থেকে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। এর তিন দিন পর চেন্নাইয়ে স্বাগতিক ভারতের মুখোমুখি হয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে অস্ট্রেলিয়া। তার আগেই পূর্ণ ফিটনেস ফিরে পেতে হবে স্মিথ-কামিন্সদের।

অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি জানিয়েছেন, চার তারকা দ্রুতই সুস্থ হয়ে উঠছেন এবং এ মাসের শেষে ভারতের বিপক্ষে তিনটি প্রস্তুতিমূলক ওয়ানডে ম্যাচেও অংশ নিতে পারেন। গত অ্যাশেজে কামিন্স হাতে এবং স্মিথ কবজিতে চোট পান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে তাই নেই দুই তারকা। গোড়ালিতে চোট আছে ম্যাক্সওয়েলের এবং কুঁচকির সমস্যায় ভুগছেন স্টার্ক। অস্ট্রেলিয়ার পেস বিভাগে জায়গা পেয়েছেন শন অ্যাবোট। ব্যাকআপ উইকেটকিপার হিসেবে রাখা হয়েছে জস ইংলিশকে। ১৫ সদস্যের এই স্কোয়াড বাছাই করা হয়েছে বিশ্বকাপের মূল ১৮ জনের স্কোয়াড থেকে। আগামীকাল শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ এবং ২২ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৮ জনের স্কোয়াড বাছাই করা হয়েছিল। সেখান থেকে ১৫ জনের স্কোয়াডে জায়গা হয়নি নাথান এলিস, অ্যারন হার্ডি ও তানভির সাংহার।

জর্জ বেইলি বলেছেন, ‘চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে দক্ষিণ আফ্রিকা এবং ভারতের বিপক্ষে মোট ৮টি ওয়ানডে ম্যাচ আছে। এরপর আরও দুটি প্রস্তুতি ম্যাচ আছে বিশ্বকাপের। প্রস্তুতির তাই যথেষ্ট সুযোগই আছে।’

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াড: প্যাট কামিন্স, শন অ্যাবোট, অ্যাশটন অ্যাগার, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিশ, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেফতার

বিশেষ প্রতিবেদক, দৈনিক সংলাপ চাঁদাবাজি ও দখলদারির সুনির্দিষ্ট অভিযোগে...