Trending Now

চিন্ময় কৃষ্ণের জামিন শুনানি পিছিয়েছে ১ মাস

Date:

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি এক মাস পিছিয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. সাইফুল ইসলামের আদালতে এ শুনানি হওয়ার কথা ছিল। তবে, চিন্ময়ের পক্ষে আদালতে কোনো আইনজীবী না থাকায় শুনানি এক মাস পিছিয়ে দেওয়া হয়েছে। শুনানির পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২৫ সালের ২ জানুয়ারি। 

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার মফিজুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। 

আদালত সূত্র জানিয়েছে, চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানির তারিখ গত বুধ ও বৃহস্পতিবার এবং পরবর্তীতে গতকাল সোমবার নির্ধারিত থাকলেও আইনজীবীরা আদালত বর্জনের কারণে ওই সময় জামিন শুনানি হয়নি। সর্বশেষ আজ মঙ্গলবার নির্ধারিত শুনানির দিনে চিন্ময় কৃষ্ণের পক্ষে আদালতে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। ফলে, আদালত জামিন শুনানির তারিখ এক মাস পিছিয়ে আগামী ২ জানুয়ারি নির্ধারণ করেছেন।

গত ২৬ নভেম্বর চিন্ময়ের জামিন আবেদন নামঞ্জুর করেছিলেন আদালত। তাকে কারাগারে নেওয়ার সময় তার মুক্তির দাবিতে বিক্ষোভরত হাজারখানেক অনুসারীর সঙ্গে সংঘর্ষ হয় পুলিশের। সংঘর্ষের সময় চিন্ময় অনুসারীরা সাইফুল ইসলাম আলিফ নামের এক আইনজীবীকে কুপিয়ে হত্যা করে। সাইফুল ইসলাম আলিফ সম্প্রতি সরকারি কৌঁসুলি নিযুক্ত হয়েছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...