Trending Now

চাঁপাইনবাবগঞ্জ বিএসএফের গুলিতে আহত ১

Date:

সংলাপ প্রতিবেদক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার ভোরে সীমান্ত এলাকার গমের জমিতে সেচ দিতে গেলে ওই কৃষক গুলিবিদ্ধ হন বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য কাশেদ আলী।

তবে গুলির শব্দ শোনার কথা জানালেও কেউ আহত হওয়ার তথ্য নিশ্চিত করতে পারেননি ৫৯ বিজিবির মহানন্দা ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।

আহত ৩০ বছর বয়সী হাবিল আলী একই এলাকার লম্বা টোলা গ্রামের বেলাল হোসেনের ছেলে।

ইউপি সদস্য কাশেদ আলী জানান, হাবিল আলী ভোরে সীমান্ত এলাকার তার গমের জমিতে পানি দিতে গিয়েছিলেন। এসময় বিএসএফের সদস্যরা গুলি ছুড়লে তিনি আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পরিবারের সদস্যরা।

এই বিষয়ে ৫৯ বিজিবির মহানন্দা ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে তিনটার দিকে সীমান্তে ভারতের অভ্যন্তরে ২-৩টি গুলির শব্দ পাওয়া গেছে। এ বিষয়ে বিএসএফের কাছে জানতে চাওয়া হবে। তবে কারো আহত বা নিহত হওয়ার ঘটনা জানা যায়নি।

তিনি আরও বলেন, “এসময়ে কোনো কৃষকের ক্ষেতে সেচ দিতে যাওয়ার কথা নয়।”

বিজিবিকে না জানিয়ে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত সীমান্ত সংলগ্ন এলাকায় না যাওয়ার কথাও বলেন এই বিজিবি কর্মকর্তা।

তথ্য বিডিনিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...