Trending Now

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেফতার

Date:

বিশেষ প্রতিবেদক, দৈনিক সংলাপ

চাঁদাবাজি ও দখলদারির সুনির্দিষ্ট অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক কাউন্সিলর প্রার্থী শাহিনুর আলম মারফতকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

​রোববার (৪ অক্টোবর) বেলা আনুমানিক ১২:৩০ মিনিটে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১) একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। পরবর্তীতে তাকে খিলক্ষেত থানায় হস্তান্তর করা হয়।

​আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যানুযায়ী, শাহিনুর আলম মারফত একজন তালিকাভুক্ত চাঁদাবাজ। দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে এলাকার অটো গ্যারেজ থেকে চাঁদা আদায় এবং রেলওয়ের জমি দখলের মতো একাধিক অভিযোগ রয়েছে।

​গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ সোহরাব আল হোসাইন জানান, এসআরবির একটি দল শাহিনুর আলম মারফতকে গ্রেফতার করে দুপুরে খিলক্ষেত থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

​পুলিশ সূত্রে আরও জানা গেছে, প্রাথমিক আইনি কার্যক্রম শেষে পরবর্তী জিজ্ঞাসাবাদের জন্য তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মিন্টো রোডস্থ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...

বান্দরবানের তুমব্রু সীমান্তে বিজিবির অভিযানে ৪ লাখ ২০ হাজার পিস ইয়াবা জব্দ‎

সংলাপ রিপোর্ট‎বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু...

তিতাসের সংকট কাটিয়ে ঘুরে দাঁড়ানোর বার্তা: শিল্প ও বাসাবাড়িতে স্বস্তি, জোরালো তিতাসের মহাপরিকল্পনা

বিশেষ প্রতিবেদক, দৈনিক সংলাপ:‎দেশের অর্থনীতির চাকা সচল রাখা এবং...

মদিনাবাগ ও রায়েরবাগসহ বেশ কয়েকটি এলাকায় আজ ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

​নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগরীর মদিনাবাগ, দনিয়া ও তৎসংলগ্ন এলাকায় গ্যাস...