Trending Now

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ

Date:

বিশেষ প্রতিবেদন : ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। রোববার (২৪ ডিসেম্বর) রাত ৩টা ৩০ মিনিট থেকে কুয়াশার কারণে পদ্মা নদীতে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।

জানা যায়, শনিবার সন্ধ্যার পর থেকেই নদীতে কুয়াশা পড়তে শুরু করে। রোববার রাত ৩টা ৩০ মিনিটের পর থেকে কুয়াশার চাদরে ঢেকে যায় পুরো নৌপথ। এ সময় দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন নিয়ে পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে যাওয়া একটি ফেরি মাঝ নদীতে আটকা পরে। এতে যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

এদিকে, নৌ চলাচল বন্ধ থাকায় নদী পারাপারে আসা বেশকিছু যানবাহন ঘাট এলাকায় আটকা পড়েছে। এতে আটকে পাড়া যানবাহনের যাত্রী ও সংশ্লিষ্টরা তীব্র শীতের মধ্যে চরম দুর্ভোগে পড়েন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক খোরশেদ আলম জানান, ফেরির দিক-নির্দেশনা বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় দুর্ঘটনা এড়াতে রাত ৩টা ৩০ মিনিট থেকে সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

তবে কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় ফেরি সার্ভিস চালু করা হবে জানিয়ে তিনি বলেন, দৌলতদিয়া থেকে ছেড়ে যাওয়া একটি ফেরি মাঝ নদীতে আটকা পড়েছে। পাটুরিয়া থেকে ছেড়ে আসা কোনো ফেরি আটকা আছে কিনা আমার জানা নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

সংলাপ রিপোর্ট দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা...

ডিএমপির শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন আজহারুল ইসলাম

​দৈনিক সংলাপ প্রতিনিধি:​ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা...

সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে কুমিল্লা, ফেনী ও আখাউড়া সীমান্ত পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক

​সংলাপ রিপোর্ট: ​সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ, সুরক্ষা ব্যবস্থা জোরদার...

টেকনাফে বিজিবির অভিযানে শতাধিক আইইডি বোমা তৈরির সরঞ্জাম, অস্ত্র-গোলাবারুদসহ ২ জন আটক

​সংলাপ রিপোর্ট বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজারের টেকনাফ উপজেলার...