অর্থনৈতিক প্রতিবেদক
দেশের সরকারি ব্যাংক গুলোর মধ্যে অগ্রণী ব্যাংক পিএলসি একটি লাভজনক সরকারি বানিজ্যিক ব্যাংক হিসেবে দীর্ঘদিন ধরে সকল স্তরের দক্ষ জনবলের মান নির্ণয়ের সমতা রেখে ব্যাংকটি পরিচালিত হয়ে আসছে। অগ্রণী ব্যাংকের একাধিক কর্মচারীদের সাথে আলোচনা করে জানা যায় যে, সম্প্রতি কিছু স্বার্থন্বেষী মহল ব্যাংকের সুনাম নষ্ট করার লক্ষে ব্যাংকের দায়িত্বশীল অফিসারদের নিয়ে মাঝে মাঝেই কাল্পনিক ও মনগড়া খবর প্রচার করে অগ্রণী ব্যাংকের সুনাম নষ্ট করার পায়তারা করে আসছে। এতে করে উক্ত নির্বাহীদের পাশাপাশি ব্যাংকের সুনাম নষ্ট করে তারা কি উদ্দেশ্য হাসিল করতে চাচ্ছে তা এ ব্যাংকের কর্মরত অফিসারদের নিকট প্রশ্ন ঘোরপাক খাচ্ছে। জানাযায়, যে কয়েকজন নির্বাহীকে নিয়ে বানোয়াট খবর প্রচার করা হচ্ছে তারা আসলেই ব্যাংকের অনেক ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করে চলছেন। একাধিক ব্যাংকার প্রতিবেদককে জানান,যারা ব্যাংকে কাজ করে তাদের কোন না কোন ভুল হয়েই থাকে আর এই ক্ষুদ্র ভুলগুলো বড় করে দেখা হয় যার ফলে শাখা ব্যাবস্থাপকগন কাজ করতে ভয় পায় ও ব্যাংকের সার্বিক অর্জন কে বিতর্কিত করে।ব্যাংকি যোগ্যতার ভিক্তিতে যাকে যেখানে যোগ্য মনে করে তাকে সেই দায়িত্ব দিয়ে থাকেন। অগ্রণী বাংকের বিভন্ন শাখায় কথা বলে জানাযায় ব্যাংকের পরিচানা পরিষদের দক্ষতার কারনে ব্যাংকটির আমানত ও ঋনদানে দেশের লাভজনক সরকারি ব্যাংক হিসেবে তার সুনাম ধরে রেখেছে। সুনামগঞ্জের ধর্মপাশার আফরোজ মাহবুব খান নামে একজন কলেজ শিক্ষক প্রতিবেদককে বলেন ব্যাংকটির একজন নির্বাহী কর্তা আমাকে কোন রকম পরিচয় ছাড়াই ব্যাংকের হিসাব খোলা থেকে শুরু করে আমার মেয়ের স্টুডেন্ট ফাইলের সার্বিক সহযোগিতা করেন তার নাম উল্লেখ করে উনাকে ছোট করতে চাইনা ,তবে সম্প্রতি অগ্রণী ব্যাংক সেবার মান বেড়েছে এটাই বাস্তব।



