Trending Now

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত, মহাসড়ক অবরোধ

Date:

সংলাপ ডেস্ক : গাজীপুর মহানগরীর কুনিয়া তারগাছ এলাকায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় এক নারীশ্রমিক নিহত হয়েছেন। এতে উত্তেজিত জনতা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছেন। এ সময় তারা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেছেন।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এরপর প্রায় ৫ ঘন্টা পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

নিহত ওই নারীশ্রমিকের মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। সে স্থানীয় একটি কারখানায় পোশাক শ্রমিক হিসেবে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কুনিয়া তারগাছ এলাকায় রাস্তা পারাপারের সময় সিটি কর্পোরেশনের গাড়ির ধাক্কায় এক নারীশ্রমিক মারা যান। এরপর উত্তেজিত শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রেখেছেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ কামাল হোসেন হোসেন বলেন, রাস্তা পার হওয়ার সময় সিটি কর্পোরেশনের ট্রাকের ধাক্কায় এক নারীশ্রমিক নিহত হয়েছেন। এতে উত্তেজিত শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রেখেছেন। এছাড়া, তারা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেফতার

বিশেষ প্রতিবেদক, দৈনিক সংলাপ চাঁদাবাজি ও দখলদারির সুনির্দিষ্ট অভিযোগে...