Trending Now

গভীর শোক প্রকাশ

Date:

নেত্রকোনা জেলা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং বিশিষ্ট সাংবাদিক হাফিজ উল্লাহ চৌধুরী আলিম-এর আকস্মিক ও অকাল মৃত্যুতে দৈনিক সংলাপ পরিবারের পক্ষ থেকে আমরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।

শনিবার বেলা ১টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এক শোক বার্তায় দৈনিক সংলাপ-এর সম্পাদক ও প্রকাশক এবং সমগ্র সাংবাদিক-কর্মচারী পরিবার ব্যক্ত করেন যে, হাফিজ উল্লাহ চৌধুরী আলিম ছিলেন একজন অত্যন্ত নিষ্ঠাবান ও সজ্জন গণমাধ্যমকর্মী। নেত্রকোনার সাংবাদিকতা তথা স্থানীয় গণমাধ্যমের উন্নয়নে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর এই আকস্মিক প্রস্থানে নেত্রকোনাবাসী তথা দেশের গণমাধ্যম জগৎ এক নিবেদিতপ্রাণ ও দক্ষ সাংবাদিককে হারাল, যা সহজে পূরণ হবার নয়।

আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। পরম করুণাময় আল্লাহ তাআলা যেন তাঁর পরিবারকে এই অপূরণীয় ক্ষতি ও গভীর শোক সহ্য করার ধৈর্য দান করেন।

— সম্পাদক, প্রকাশক ও কলাকুশলীবৃন্দ, দৈনিক সংলাপ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেফতার

বিশেষ প্রতিবেদক, দৈনিক সংলাপ চাঁদাবাজি ও দখলদারির সুনির্দিষ্ট অভিযোগে...