Trending Now

গণতান্ত্রিক ভবিষ্যৎ গড়তে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবে যুক্তরাজ্য

Date:

বিশেষ প্রতিবেদন : অন্তর্বর্তী সরকারের ভিশন পূরণ, শান্তি, নিরাপত্তা প্রতিষ্ঠা ও পরবর্তীতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে যুক্তরাজ্য সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন দেশটির ভারত-প্রশান্ত মহাসাগর অঞ্চলবিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট।

তিনি বলেন, ‘‘বাংলাদেশে ভালো গণতন্ত্র প্রতিষ্ঠায় বর্তমান সরকার গুরত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করে যুক্তরাজ্য।’’ রোববার (১৭ নভেম্বর) সকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে ক্যাথরিন ওয়েস্ট সাংবাদিকদের এসব কথা বলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে যুক্তরাজ্যের ভারত-প্রশান্ত মহাসাগরবিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট আরও বলেন, ‘‘দুই দেশের মধ্যে যে কোনো বিষয়ে আলোচনা ও সহযোগিতার পথ খোলা আছে।’’

বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যুক্তরাজ্যে অবস্থান ও দেশে ফেরা নিয়ে আলাদা করে কোনো আলোচনা হয়নি বলেও জানান ওয়েস্ট।

শুভেচ্ছা সফরে শনিবার (১৬ নভেম্বর) ঢাকায় আসেন যুক্তরাজ্যের ভারত-প্রশান্ত মহাসাগরবিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। অন্তর্বর্তী সরকার গঠনের পর যুক্তরাজ্য সরকারের কোনো জ্যেষ্ঠ প্রতিনিধির এটিই প্রথম বাংলাদেশ সফর।

ক্যাথরিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা, রাজনৈতিক নেতা, নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। তার ঢাকা সফরে দু’দেশের বাণিজ্য-বিনিয়োগ ও রোহিঙ্গা ইস্যুও প্রাধান্য পাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেফতার

বিশেষ প্রতিবেদক, দৈনিক সংলাপ চাঁদাবাজি ও দখলদারির সুনির্দিষ্ট অভিযোগে...