Trending Now

গণতন্ত্র মঞ্চের মিছিলে পুলিশের বাধা নিষ্ঠুরতার বহিঃপ্রকাশ: ফখরুল

Date:

সংলাপ ডেস্ক : গণতন্ত্র মঞ্চের কর্মসূচিতে পুলিশের বাধা দেওয়াকে নিষ্ঠুরতার বহিঃপ্রকাশ বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, দখলদার আওয়ামী শাসকগোষ্ঠী মানুষের ভোটের অধিকার ও গণতান্ত্রিক অধিকারগুলো ক্ষুণ্ন করে জনগণসহ বিরোধীদলগুলোর ওপর আরও তীব্র মাত্রায় দমনপীড়ন চালাচ্ছে। আরও একটি নির্মম বহিঃপ্রকাশ ঘটলো গণতন্ত্র মঞ্চের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে পুলিশের বর্বরোচিত হামলা। গণতন্ত্র মঞ্চের নেতা জোনায়েদ সাকিসহ ৫০ জনের বেশি নেতাকর্মীকে আহত করা হয়।

তিনি আরও বলেন, আমি এমন হামলার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। গ্রেপ্তারকৃতদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করছি। পাশাপাশি আহত জোনায়েদ সাকিসহ নেতাকর্মীদের দ্রুত সুস্থতা কামনা করেন বিএনপি মহাসচিব।

বুধবার দুপুরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও অর্থপাচারের প্রতিবাদে সচিবালয় অভিমুখে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ মিছিল হয়। এ সময় জিরো পয়েন্টের কাছে পুলিশের লাঠিপেটায় পণ্ড হয় যায় কর্মসূচি। লাঠিপেটায় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...